প্রশ্ন ৫
সংখ্যাতত্ত্ব BDMO ২০১১ আঞ্চলিক · সিলেট
একটি ছয় অংক বিশিষ্ট সংখ্যার অংকগুলোর যোগফল 41। প্রথমে আমরা এর সবচেয়ে বামের অংকটি বাদ দিয়ে দিব। প্রাপ্ত সংখ্যাটিকে মূল সংখ্যা থেকে বিয়োগ করব। এর সাথে মূল সংখ্যার বামের দুটি অংক বাদ দিয়ে পাওয়া সংখ্যাটি যোগ করব। এর থেকে মূল সংখ্যার বামের তিনটি অংক বাদ দিয়ে পাওয়া সংখ্যাটি বিয়োগ করব। এভাবে বিয়োগ যোগ চলতে থাকবে যতক্ষণ সবগুলো অংক বাদ না পড়ে যাচ্ছে। সবশেষে আমরা যে ফলাফল পাব সেটি হল 706010। মূল সংখ্যাটি কত ছিল?