২০১১

৫০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · গোপালগঞ্জ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা সারিতে গাবলুর বামপাশে এগারজন এবং ডাবলুর ডানপাশে দশজন মানুষ আছে। গাবলু ও ডাবলু পাশাপাশি দাড়িয়ে আছে। ঐ সারিতে মোট কতজন মানুষ আছে?

    যুক্তি · পাটিগণিত
  2. ২

    একটি ঘরে অগাস্ট মাসে জন্ম নেওয়া 32 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 অগাস্ট, বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে অগাস্ট মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  3. ৩

    তোমার কাছে 7 টি সংখ্যা আছে। এদের যোগফল 1339। তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হল। আগের সংখ্যাগুলোর সাথে এটি যোগ করায় যোগফল হল 0। তোমাকে নতুন যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেটি কত ছিল?

    পাটিগণিত · বীজগণিত
  4. ৪

    লোহা বাবার কাছে 55 গ্রাম ও 121 গ্রাম ওজনের অনেকগুলো বল্টু আছে। এগুলোকে বাটখারা হিসেবে ব্যবহার করে সে দাড়িপাল্লার সাহায্যে বিভিন্ন ওজনের উপহারসামগ্রী তার বোকা ভক্তদের কাছ থেকে গ্রহণ করে। সর্বনিম্ন কত ওজনের উপহার সে নিতে পারবে? দাড়িপাল্লার উভয় পাশেই বাটখারা রাখা যাবে।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহু 4, 10, XX। এর পরিসীমার মান কত হতে পারে?

    জ্যামিতি
  6. ৬

    a,b,ca, b, c ধনাত্মক পূর্ণসংখ্যা এবং c=2b×4×125=2a+b×5bc = 2^b \times 4 \times 125 = 2^{a+b} \times 5^b হলে cc এর মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  7. ৭

    ব্যাঙ রাজপুত্রের কাছে 10 টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের যাদুর কাঠি আছে। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। একদিন রাতে এক ডাইনি বুড়ি বাজপুত্রের একটি কাঠি চুরি করে নিয়ে গেল। সকাল বেলা ব্যাঙ রাজপুত্র দেখল যে তার সবগুলো কাঠির দৈর্ঘের যোগফল 49 , যে কাঠিটি চুরি হয়েছিল তার দৈর্ঘ কত?

    পাটিগণিত
  8. ৮

    নিউটন গোনার জন্য সব সময় হাতের চারটি আঙ্গুল ব্যবহার করতেন। প্রথমে ডান হাত, তারপর বাম হাত, তারপর আবার ডানহাত এভাবে গোনার কাজ করতেন। একদিন তিনি আঙ্গুল দিয়ে 480 পর্যন্ত গুনলেন। কতবার তিনি ডানহাত ব্যবহার করেছিলেন?

    পাটিগণিত
  9. ৯

    পাশের চিত্রে একটি সামান্তরিককে চারটি সমবাহু ত্রিভুজে ভাগ করা হয়েছে। সামান্তরিকের পরিসীমা 18 হলে এর ক্ষেত্রফল কত হবে?

    জ্যামিতি
  10. ১০

    জসীম, রিয়াজ, শাকিব আর আলমগীরকে ভাল অভিনয়ের জন্য চকলেট পুরস্কার দেওয়া হবে। এজন্য 7 টি ভিন্ন ভিন্ন চকলেট আনা হয়েছে। এই চকলেটগুলোকে এই চারজনের মাঝে এমনভাবে ভাগ করে দেওয়া হবে যেন সকলেই কমপক্ষে একটি চকলেট পায় এবং কোন চকলেট বাকি না থাকে। তাদের মাঝে চকলেটগুলোকে কতভাবে ভাগ করে দেওয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো