২০১১

৪৯টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · গোপালগঞ্জ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা সারিতে গাবলুর বামপাশে দশজন এবং ডাবলুর ডানপাশে দশজন মানুষ আছে। গাবলু ও ডাবলু পাশাপাশি দাড়িয়ে আছে। ঐ সারিতে মোট কতজন মানুষ আছে?

    যুক্তি
  2. ২

    a,b,ca, b, c ধনাত্মক পূর্ণসংখ্যা এবং c=2b×4×125=2a+b×5bc = 2^b \times 4 \times 125 = 2^{a+b} \times 5^b হলে cc এর মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  3. ৩

    নিচের রাশিটির মান নির্ণয় কর: x∣x∣+x2∣x2∣+x3∣x3∣+⋯+x22∣x22∣\frac{x}{|x|} + \frac{x^2}{|x^2|} + \frac{x^3}{|x^3|} + \dots + \frac{x^{22}}{|x^{22}|}

    বীজগণিত
  4. ৪

    দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় 102+104+106+⋯+10201210_2 + 10_4 + 10_6 + \dots + 10_{2012} এর মান নির্ণয় কর, যেখানে AbA_b এর মানে হল AA কে bb ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় প্রকাশ করা হয়েছে।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    প্রতি বছর দেশে 17 টি অঞ্চলে জন্মনিয়ন্ত্রণ সচেতনতা ক্যাম্প হবে। প্রতিটি অঞ্চলে 18 জন করে স্বেচ্ছাসেবকের প্রয়োজন হবে। একজন স্বেচ্ছাসেবক সর্বোচ্চ 5 টি অঞ্চলে ক্যাম্পে অংশ নিতে পারবে। সবগুলো অনুষ্ঠান আয়োজনে ন্যূনতম কয়জন স্বেচ্ছসেবক লাগবে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  6. ৬

    ABCDABCD চতুর্ভুজের AB∥CDAB \parallel CD এবং BC⊥DCBC \perp DC, যদি AB=ADAB = AD, ∠DBC=60∘\angle DBC = 60^\circ এবং BD=10BD = 10 হয় তাহলে BCBC এবং ADAD বাহুর দৈর্ঘ নির্ণয় কর।

    জ্যামিতি
  7. ৭

    A−B=1,B−C=2,C−D=3,…X−Y=25,Y−Z=26A - B = 1, B - C = 2, C - D = 3, \dots X - Y = 25, Y - Z = 26 হলে A−ZA - Z এর মান কত হবে?

    বীজগণিত
  8. ৮

    S={1,2,3…2441}S = \{1, 2, 3 \dots 2441\} একটি সেট। XX হল এই সেটের একটি উপসেট যার কোন দুটি উপাদানের যোগফলই 21221^2 বা তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা নয়। XX সেটে সর্বোচ্চ কতগুলো উপাদান থাকতে পারে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a,ba, b এবং a<ba < b। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল S=2010S = 2010 বর্গ একক। aa ও bb পূর্ণ সংখ্যা হলে SS এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কতগুলো আয়তক্ষেত্র তৈরি করা যাবে?

    সংখ্যাতত্ত্ব · জ্যামিতি
  10. ১০

    পাশের চিত্রে AB=32AB = 3\sqrt{2} এবং BC=3BC = 3, BB কে কেন্দ্র করে BABA কে ব্যাসার্ধ ধরে AEAE বৃত্তচাপ আঁকা হয়েছে। চিত্রে AEAE চাপ, ADAD এবং DEDE দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে k(2−π/4−1/2)k(\sqrt{2}-\pi/4-1/2) আকারে লিখা যায় যেখানে kk একটি পূর্ণ সংখ্যা। kk এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো