২০১১

৫০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · কুমিল্লা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    হাবলুকে বলা হল একটি আলমারির বামদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসতে। কিন্তু হাবলু ডানদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসল। কিন্তু দেখা গেল যে সে আসলে ঠিক বইটিই এনেছে। আলমারিতে কতগুলো বই ছিল?

    পাটিগণিত · যুক্তি
  2. ২

    একটি ঘরে জানুয়ারি মাসে জন্ম নেওয়া 32 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 জানুয়ারি বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে জানুয়ারি মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  3. ৩

    তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যার মাঝে প্রথম দুটির গসাগু পরের দুটির লসাগুর সমান। এদের মাঝে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ডালিমকুমারের কাছে দুটি পাথরের বস্তা আছে। দুটো বস্তাতেই 100 টি করে পাথর আছে। অলস সময়ে সে এক অদ্ভুত খেলা খেলতে লাগল। প্রথমে সে প্রথম বস্তা থেকে 1 টি পাথর নিয়ে সে দ্বিতীয় বস্তায় রাখে, এরপর দ্বিতীয় বস্তা থেকে 2 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এরপর আবার প্রথম বস্তা থকে 3 টি পাথর নিয়ে দ্বিতীয় বস্তায় রাখে, তারপর দ্বিতীয় বস্তা থেকে 4 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এভাবে তার খেলা চলতে থাকে। এরকম 25 বার পাথর আদান প্রদান করার পর দ্বিতীয় বস্তায় কতগুলো পাথর থাকবে?

    পাটিগণিত · বীজগণিত
  5. ৫

    A monkey, a donkey and a fox wants to buy a toy which costs 3 Taka. Each of them have 3 Taka (total 9 Taka). The shrewed fox will pay at most 1 Taka. The naive donkey will pay at least 1 Taka. In how many ways can they pay for the apple?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    পাঁচটি সংখ্যার গড় তাদের মাঝে পঞ্চমটির সমান। এদের প্রথম চারটির গড় প্রথমটির এক তৃতীয়াংশ। তৃতীয় এবং চতুর্থ সংখ্যা দুটি সমান এবং এদের গড় দ্বিতীয়টির অর্ধেক। এই সংখ্যাগুলোর মাঝে অন্তত একটি ধনাত্মক হলে সংখ্যাগুলোর যোগফল সর্বনিম্ন কর হতে পারে?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    ব্যাঙ রাজপুত্রের কাছে 10 টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের যাদুর কাঠি আছে। এগুলোর দৈর্ঘ্য 2 থেকে 20 পর্যন্ত ভিন্ন ভিন্ন জোড় সংখ্যা। একদিন রাতে এক ডাইনি বুড়ি রাজপুত্রের একটি কাঠি চুরি করে নিয়ে গেল। সকাল বেলা ব্যাঙ রাজপুত্র দেখল যে তার সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল 92 , যে কাঠিটি চুরি হয়েছিল তার দৈর্ঘ কত?

    পাটিগণিত
  8. ৮

    GCD of three integers is 1 and their sum is 13. How many different combinations of those numbers are possible?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  9. ৯

    পাশের চিত্রে একটি সামান্তরিককে চারটি সমবাহু ত্রিভুজে ভাগ করা হয়েছে। সামান্তরিকের ক্ষেত্রফল 939\sqrt{3} হলে পরিসীমা কত হবে?

    জ্যামিতি
  10. ১০

    একটি সমবাহু ত্রিভুজের ভেতরে একটি বিন্দু নেওয়া হল। ঐ বিন্দু থেকে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত লম্বগুলোর দৈর্ঘ যথাক্রমে 3\sqrt{3}, 232\sqrt{3} এবং 333\sqrt{3} হলে ঐ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো