প্রশ্ন ৫
বীজগণিত · যুক্তি BDMO ২০১১ আঞ্চলিক · কুমিল্লা
ডালিমকুমারের কাছে দুটি পাথরের বস্তা আছে। দুটো বস্তাতেই 100 টি করে পাথর আছে। অলস সময়ে সে এক অদ্ভুত খেলা খেলতে লাগল। প্রথমে সে প্রথম বস্তা থেকে 1 টি পাথর নিয়ে সে দ্বিতীয় বস্তায় রাখে, এরপর দ্বিতীয় বস্তা থেকে 2 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এরপর আবার প্রথম বস্তা থকে 3 টি পাথর নিয়ে দ্বিতীয় বস্তায় রাখে, তারপর দ্বিতীয় বস্তা থেকে 4 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এভাবে তার খেলা চলতে থাকে। এভাবে কতবার পাথর আদান প্রদান করার পর খেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না?