২০১০

৯০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · গাইবান্ধা

১১টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ঘরে 300 জন শিক্ষার্থী বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে অথবা রাজভোগ পছন্দ করে। তবে কমপক্ষে একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে শিক্ষার্থীদের কতজন রসমালাই পছন্দ করে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  2. ২

    1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যা 3 কিংবা 4 এর গুণিতক কিন্তু 5 এর গুণিতক নয়?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    4 জন বন্ধু প্রতিদিন একটি রেস্টুরেন্টের গোল টেবিলের চতুর্দিকে 4টি একই রকম চেয়ারে বসে আড্ডা দেন। তারা প্রতিদিন ভিন্ন ভিন্ন বিন্যাসে বসতে পছন্দ করেন। এভাবে চলতে থাকলে সর্বমোট কতদিন তারা নতুন নতুন বিন্যাসে বসতে পারবেন?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    ছাড়পোকা জন্মের পরদিন থেকেই প্রতিদিন একটি করে বাচ্চা দেওয়া শুরু করে। ছাড়পোকা গবেষক মি: চমক ১৭ ডিসেম্বর একটি বাক্সে সদ্য জন্ম নেওয়া একটি ছাড়পোকা রেখেদিলেন। ২৩ ডিসেম্বর রাতে ঐ বাক্সে কয়টি ছাড়পোকা থাকবে?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  5. ৫

    10x2y2+x=10+1y10x^2y^2+x = 10+\frac{1}{y} এবং xy≠1xy \neq 1 হলে xx এর সর্বোচ্চ কত মানের জন্য x,y∈Rx, y \in \text{R} হবে?

    বীজগণিত
  6. ৬

    একটি বৃত্তের পরিধির উপর nn সংখ্যক বিন্দু আছে। বিন্দুগুলো যোগ করে একটি nn ভুজ তৈরি করা হল। উক্ত nn ভুজের মোট 20টি কর্ণ আছে। n=n=?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  7. ৭

    দুইটি সমান্তরাল সরলরেখার একটিতে 3টি ও অপরটিতে 4টি বিন্দু আছে। বিন্দুগুলো যোগ করে মোট 12টি সরল রেখাংশ তৈরি করা হল। সরলরেখাংশগুলো নিজেদের মধ্যে মোট কতগুলো ছেদবিন্দু তৈরি করবে? যদি সমান্তরাল সরলরেখা দুটিতে mm ও nn সংখ্যক বিন্দু থাকে তাহলে কতটি ছেদবিন্দু তৈরি হবে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  8. ৮

    1,12,2,14,3,18,…1, \frac{1}{2}, 2, \frac{1}{4}, 3, \frac{1}{8}, \dots ধারার 40 ও 41 তম পদ কত?

    বীজগণিত
  9. ৯

    সোহাগ সাহেব তার ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে একটু সৌখিন। তিনি তার ছেলে মেয়েদের নাম তার নিজের নামের বর্ণগুলোর মাধ্যমেই রাখবেন (অন্য কোন বর্ণ ব্যবহার করবেন না)। তার সন্তানদের নাম চারবর্ণ বিশিষ্ট। প্রতিটি নামে তার নিজের নামের তিনটি বর্ণের প্রত্যেকটি অন্তত একবার থাকবেই। সম্ভাব্য সকল উপায়ে তিনি তার সন্তানদের নাম রেখেছিলেন। তার কয়টি সন্তান ছিল?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    দুটি অংক xx ও yy পাশাপাশি বসালে যে সংখ্যাটি গঠিত হয় তাকে [x][y][x][y] দ্বারা নির্দেশ করা হয়। যদি [x][y][x][y] ও [y][x][y][x] উভয়ই মৌলিক সংখ্যা হয় এবং [x][y]−[y][x]=[(x−y)/2][2(x+y)][x][y]-[y][x]=[(x-y)/2][2(x+y)] হয় তাহলে x+yx+y এর মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  11. ১১

    দুটি সমান বৃত্ত পরস্পরকে AA ও CC বিন্দুতে ছেদ করে এবং BB ও DD চাপ দুটির মধ্যবিন্দু। AC=24AC=24 সেমি ও BD=10BD=10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো