প্রশ্ন ৯
কম্বিনেটরিক্স BDMO ২০১০ আঞ্চলিক · গাইবান্ধা
সোহাগ সাহেব তার ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে একটু সৌখিন। তিনি তার ছেলে মেয়েদের নাম তার নিজের নামের বর্ণগুলোর মাধ্যমেই রাখবেন (অন্য কোন বর্ণ ব্যবহার করবেন না)। তার সন্তানদের নাম চারবর্ণ বিশিষ্ট। প্রতিটি নামে তার নিজের নামের তিনটি বর্ণের প্রত্যেকটি অন্তত একবার থাকবেই। সম্ভাব্য সকল উপায়ে তিনি তার সন্তানদের নাম রেখেছিলেন। তার কয়টি সন্তান ছিল?