২০১০

৯০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ফরিদপুর

১১টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ঘরে 5 জন অতিথি বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে না হয় রাজভোগ পছন্দ করে। তবে অন্তত একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে অতিথিদের মোট কতজন রাজভোগ পছন্দ করে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  2. ২

    1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি পূর্ণসংখ্যা আছে যা 3 কিংবা 4 এর গুণিতক কিন্তু 5 এর গুণিতক নয়?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    4 জন বন্ধু প্রতিদিন একটি রেস্টুরেন্টের গোল টেবিলের চতুর্দিকে 4টি একই রকম চেয়ারে বসে আড্ডা দেন। তারা প্রতিদিন ভিন্ন ভিন্ন বিন্যাসে বসতে পছন্দ করেন। এভাবে চলতে থাকলে সর্বমোট কতদিন তারা নতুন নতুন বিন্যাসে বসতে পারবেন?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    ছারপোকা জন্মের পরদিন থেকেই প্রতিদিন একটি করে বাচ্চা দেওয়া শুরু করে। ছারপোকা গবেষক মি: দীপেশ ২ ডিসেম্বর একটি বাক্সে সদ্য জন্ম নেওয়া একটি ছারপোকা রেখেছিলেন। ৮ ডিসেম্বর শেষে ঐ বাক্সে কয়টি ছারপোকা থাকবে?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  5. ৫

    x=60�x = 60^� হলে △DEF\triangle DEF এর পরিসীমা নির্ণয় কর।

    জ্যামিতি
  6. ৬

    একটি বৃত্তের পরিধির উপর nn সংখ্যক বিন্দু আছে। বিন্দুগুলো যোগ করে একটি nn ভুজ তৈরি করা হল। উক্ত nn ভুজের মোট 9টি কর্ণ আছে। n=?n=?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  7. ৭

    দুইটি সমান্তরাল সরলরেখার একটিতে 3টি ও অপরটিতে 4টি বিন্দু আছে। বিন্দুগুলো যোগ করে মোট 12টি সরল রেখাংশ তৈরি করা হল। সরলরেখাংশগুলো নিজেদের মধ্যে মোট কতগুলো ছেদবিন্দু তৈরি করবে? যদি সমান্তরাল সরলরেখা দুটিতে mm ও nn সংখ্যক বিন্দু থাকে তাহলে কতটি ছেদবিন্দু তৈরি হবে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  8. ৮

    NN এবং PP, 1 এর চেয়ে বড় কোন পূর্ণসংখ্যা। PP, N+3N+3 এবং N+10N+10 এর উৎপাদক। PP এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    সোহাগ সাহেব তার ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে একটু সৌখিন। তিনি তার ছেলে মেয়েদের নাম তার নিজের নামের বর্ণগুলোর মাধ্যমেই রাখবেন (অন্য কোন বর্ণ ব্যবহার করবেন না)। তার সন্তানদের নাম চারবর্ণ বিশিষ্ট। প্রতিটি নামে তার নিজের নামের তিনটি বর্ণের প্রত্যেকটি অন্তত একবার থাকবেই। সম্ভাব্য সকল উপায়ে তিনি তার সন্তানদের নাম রেখেছিলেন। তার কয়টি সন্তান ছিল?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    x+27\frac{x+2}{7}, 2 এর চেয়ে বড় একটি পূর্ণসংখ্যা। xx কে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  11. ১১

    দুটি সমান বৃত্ত পরস্পরকে AA ও CC বিন্দুতে ছেদ করে এবং BB ও DD চাপ দুটির মধ্যবিন্দু। ACAC রেখাংশের দৈর্ঘ্য 24 ও BD=10BD = 10 হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো