২০১০ জাতীয় · হায়ার সেকেন্ডারি ১০/১০ EN

প্রশ্ন ১০

কম্বিনেটরিক্স BDMO ২০১০ জাতীয়

a1,a2,…,ak,…,ana_1, a_2, \ldots, a_k, \ldots, a_n ধনাত্মক বাস্তব সংখ্যার এমন একটি ধারা যার কোন দুটি পদই সমান নয় এবং a1<a2<…<aka_1 < a_2 < \ldots < a_k এবং ak>ak+1>…>ana_k > a_{k+1} > \ldots > a_n। একটি ঘাসফড়িং মূলবিন্দু OO থেকে বাস্তব অক্ষ বরাবর ডানদিক বরাবর যথাক্রমে a1,a2,…,ana_1, a_2, \ldots, a_n দূরত্বগুলো অতিক্রম করে লাফিয়ে লাফিয়ে চলে। প্রমাণ কর যে, সবার ডানে পৌঁছে গিয়ে সে a1,a2,…,ana_1, a_2, \ldots, a_n ধারার পদগুলোকে কোন এক ক্রমে অনুসরণ করে বামদিক বরাবর লাফিয়ে লাফিয়ে সেখান থেকে মূলবিন্দুতে ফিরে আসতে পারে যেন যাবার পথে সে যে বিন্দুগুলোতে নেমেছিল আসার সময় সেগুলোর কোনটিতেই না নেমে থাকে (মূলবিন্দু এবং সর্বডানের বিন্দু হল ব্যতিক্রম)।

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো