২০০৯
১০০টি প্রশ্ন
প্রশ্নগুলো
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
একদল শিক্ষার্থী একটি আস্তাবল পরিদর্শনে গিয়েছে। এক সময় দেখা গেল আস্তাবলে 71টি মাথা আর 228টি পা আছে। ঐ সময়ে আস্তাবলে কতোজন শিক্ষার্থী ছিল?
পাটিগণিত · বীজগণিত - ২
2,3,5,8 –এই অঙ্কগুলো দিয়ে মোট কয়টি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা গঠন করা যাবে ? মৌলিক সংখ্যাগুলো লিখ।
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ৩
মারজান একটি বই পড়ছে যাতে মোটা 242 পৃষ্ঠা আছে। ও প্রথম দিন 22 পৃষ্ঠা পড়লো। দ্বিতীয় দিন ও প্রথম দিনের চেয়ে 4 পৃষ্ঠা বেশি পড়লো, তৃতীয় দিনও তাই। এরপর প্রতিদিন মারজান যদি তৃতীয় দিনের চেয়ে 2 পৃষ্ঠা বেশি পড়ে, তাহলে কতোদিনে মারজানের ঐ বইটি পড়া শেষ হবে।
পাটিগণিত - ৪
হলে এর মান বের করো।
বীজগণিত · পাটিগণিত - ৫
মিলা 3,7,1,9,0 ও 4 -এই অঙ্কগুলো একবার করে ব্যবহার করে 6 অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। তারপর সে সংখ্যাদুটোর অন্তরকে 9 গুণ কমিয়ে ফেলে। তার কাছে সবশেষ সংখ্যাটি কতো?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৬
দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হওয়ায় চারটি কোন উৎপন্ন হলো, এর মধ্যে দুইটি সূক্ষ্মকোণ ও দুইটি স্থূলকোণ। সূক্ষ্মকোণ দুইটির সমষ্টি প্রতিটি স্থূলকোণের অর্ধেক। কোণ চারটির মান বের করো।
জ্যামিতি - ৭
এক আইসক্রিম বিক্রেতা সারাদিনে 20কেজি আইসক্রিম বিক্রি করেছে। সে প্রতিটি 2 স্কুপ বিশিষ্ট ছোট কোন আইসক্রিম 1.20 টাকায় এবং প্রতিটি স্কুপ বিশিষ্ট কোন আইসক্রিম প্রতিটি 1.60 টাকায় বিক্রি করে। প্রতি কেজি আইসক্রিমে 12টি স্কুপ তৈরি হয়। দিন শেষ তার মোট আয় 137.60 টাকা হলে সেদিন সে কতটি বড় কোন আইসক্রিম বিক্রি করেছে?
পাটিগণিত · বীজগণিত - ৮
3-অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর অঙ্কের গুণফল 140 সেসংখ্যাগুলোর যোগফল কতো?
সংখ্যাতত্ত্ব - ৯
একটি আয়তক্ষেত্রের বাহুগুলি যথাক্রমে ও সেমি। যদি বাহুকে পরিমান ও বাহুকে পরিমাণ বাড়ানো হয়, তাহলে উৎপন্ন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় 100 । আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ পূর্ণসংখ্যা। এই শর্ত পূরণ করে এমন সর্বনিম্ন ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি নির্ণয় করো ।
জ্যামিতি · সংখ্যাতত্ত্ব - ১০
কোন একদিন তোমার 5 বন্ধু একটি ক্যাফেতে গেল কেক খেতে। ঐ ক্যাফে মোট 4 রকমের কেক তৈরি করে। প্রত্যেক বন্ধু দুইটি ভিন্ন রকমের কেক পছন্দ করে। তাদের বিল হলো যথাক্রমে 6 টাকা, 9 টাকা, 11 টাকা, 12 টাকা ও 15 টাকা। পরেরদিন তুমি নিজে ঐ দোকানে গিয়ে 4 রকমের কেক একটি করে খেলে। তোমাকে কতো টাকা বিল দিতে হবে?
বীজগণিত · যুক্তি