২০০৯

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৩টি কেন্দ্র
  2. বিভাগীয় ১২টি প্রশ্ন
  3. জাতীয় ১০টি প্রশ্ন

বিভাগীয় · ঢাকা

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    nn একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা হলে নিচের কোনটির মান সর্বোচ্চ? n,2n,2/n,n−2,2−nn, 2n, 2/n, n-2, 2-n

    বীজগণিত
  2. ২

    1,2,3,4,5,6,7,8,91, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 – এই অংকগুলো দিয়ে মোট কয়টি ভগ্নাংশ গঠন করা সম্ভব যাদের মান 1 এর চেয়ে কম। (ভগ্নাংশের হরে একটি ও লবে একটি করে অংক থাকবে)।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    কোন একটা দেশের মানুষ তাদের প্রধানমন্ত্রীকে 5 বছরের জন্য ক্ষমতায় নিয়োগ করে। এই 5 বছর শেষ হলে তারা নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে। এদের মধ্যে কেউ একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। যেকোন 30 বছর সময়ের মধ্যে ঐ দেশে সর্বোচ্চ কত জন প্রধানমন্ত্রী থাকা সম্ভব?

    পাটিগণিত · যুক্তি
  4. ৪

    16 ডিসেম্বর 1971 কে আমরা লিখতে পারি 16/12/1971. এই তারিখটির মধ্যে যে তিনটি পূর্ণসংখ্যা রয়েছে (16,12,1971)(16, 12, 1971) তাদের গুন করলে যে সংখ্যাটি পাওয়া যাবে, সেই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো লিখ।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    নিচের সেট এ মোট কয়টি সংখ্যা আছে?

    {3,12,21,30,…,201}\{3, 12, 21, 30, \dots, 201\}

    বীজগণিত · পাটিগণিত
  6. ৬

    1, 2, 3, 4, 5, 6, 9 এই সাতটি অংক প্রতিটি একবার ব্যবহার করে সাত অংকের অনেকগুলো সংখ্যা গঠন করা যায়। তাদের মধ্যে সবচেয়ে ছোট জোড় সংখ্যাটির দশকের ঘরের অংক এবং এককের ঘরের অংক বের কর।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    তুমি একটি দোকান থেকে প্রতিটি 20 টাকা করে মোট 15 টি চকোলেট কিনলে। এরপর তুমি আরেকটি দোকানে আইসক্রিম কিনতে গিয়ে দেখলে যে ঐ দোকানে একই চকোলেট পাওয়া যাচ্ছে প্রতিটি 16 টাকা করে। তুমি এই দোকান থেকে 25 টি চকোলেট কিনলে। ঐ দিন তুমি যে চকোলেটগুলো কিনলে তার গড় দাম কত?

    পাটিগণিত
  8. ৮

    বেসিক আলীকে বলা হল একটি সংখ্যা থেকে তিন বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাকে নয় দ্বারা ভাগ করতে। কিন্তু মনের ভুলে সে সংখ্যাটি থেকে নয় বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাকে তিন দ্বারা ভাগ করে যে সংখ্যাটি পেল সেটি হচ্ছে 118। বেসিক আলী যদি এই ভুল না করত তবে সে কোন সংখ্যাটি পেত?

    পাটিগণিত · বীজগণিত
  9. ৯

    একজন কাঠুরিয়া একটি কাঠকে কেটে 5 টুকরো করতে সময় নেয় 20 মিনিট। ঐরকম একটি কাঠকে 7 টুকরো করতে সে কত সময় নিবে?

    পাটিগণিত
  10. ১০

    চিত্রে y−x=?y - x = ?

    জ্যামিতি
  11. ১১

    একটি দাবা প্রতিযোগিতায় 101 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রত্যেকে একে অপরের সাথে একবার খেলার কথা থাকলেও একজন খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়ায় কোন ম্যাচ খেলতে পারে নি। এই অবস্থায় সর্বোচ্চ কত জন খেলোয়াড়ের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  12. ১২

    একই সারিতে চারটি সংখ্যা লেখা হলো। প্রথম দুটি সংখ্যার গড় 13। মাঝের দুটি সংখ্যার গড় 10 এবং শেষের দুটি সংখ্যার গড় 7। প্রথম ও শেষ সংখ্যার গড় কত?

    পাটিগণিত · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো