প্রশ্ন ২
পাটিগণিত · বীজগণিত BDMO ২০০৮ জাতীয়
ফারিয়া তার মটর সাইকেলে করে নাজিয়ার বাসার দিকে রওনা হল। একই সময়ে নাজিয়াও তার গাড়িতে, একই সোজা রাস্তায় ফারিয়ার বাসার দিকে রওনা হল। কতক সময় পরে তারা রাস্তায় নিজেদের অতিক্রম করলো, যদিও কেউ কাউকে লক্ষ করেনি। এর কিছুক্ষন পরে, নাজিয়া ফারিয়ার বাসায় পৌঁছে দেখলো ফারিয়া বাসায় নেই। তখন সে সেখানে 22 মিনিট অপেক্ষা করলো। তারপর সে আবার একই রাস্তায় নিজের বাসার দিকে রওনা দিল। ফারিয়া আর নাজিয়া দুজনেই একসঙ্গে নাজিয়ার বাসায় পৌঁছালো। ফারিয়ার গতিবেগ ছিল সবসময় একই। অন্যদিকে ফারিয়ার বাসায় যাওয়ার সময় নাজিয়ার গাড়ির গতি ছিল ফারিয়ার মটর সাইকেলের গতির 4 গুন আর ফেরার পথে 5 গুন। নাজিয়ার বাসায় পৌঁছানোর জন্য ফারিয়ার কতো সময় লেগেছে।