২০০৮

৮৭টি প্রশ্ন

  1. বিভাগীয় ১৪টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

বিভাগীয় · বরিশাল

১১টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    মান নির্ণয় কর 10.73×10.73×10.73−4.27×4.27×4.2710.73×10.73+10.73×4.27+4.27×4.27\frac{10.73 \times 10.73 \times 10.73 - 4.27 \times 4.27 \times 4.27}{10.73 \times 10.73 + 10.73 \times 4.27 + 4.27 \times 4.27}

    বীজগণিত · পাটিগণিত
  2. ২

    11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 2761। মাঝের সংখ্যাটি কতো?

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    2003×2004−2002×2005=?2003 \times 2004 - 2002 \times 2005 = ?

    বীজগণিত · পাটিগণিত
  4. ৪

    চার অঙ্কের একটি সংখ্যা 387x387x, 11 দ্বারা বিভাজ্য হলে xx-এর মান কতো?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ধারাটির পরবর্তী পদটি নির্ণয় কর 1,1,2,3,5,8,13…1, 1, 2, 3, 5, 8, 13\dots

    বীজগণিত
  6. ৬

    কোনটি বড়? 54005^{400} or 45004^{500}

    বীজগণিত · পাটিগণিত
  7. ৭

    ABCDABCD একটি বর্গক্ষেত্র। ABCDABCD এর বাহুগুলির মধ্যবিন্দু যোগ করে EFGHEFGH বর্গক্ষেত্র পাওয়া গেল। একইভাবে EFGHEFGH -এর বাহুগুলির মধ্যবিন্দু যোগ করে A′B′C′D′A'B'C'D' বর্গক্ষেত্র পাওয়া গেল। ABCDABCD-এর ক্ষেত্রফল A′B′C′D′A'B'C'D'-এর ক্ষেত্রফলের কতোগুন?

    জ্যামিতি
  8. ৮

    একটি বর্গাকার বাগানের চারদিকে 1.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 129 বর্গ মিটার হলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কতো?

    জ্যামিতি · বীজগণিত
  9. ৯

    একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 10 সেমি। যদি ত্রিভুজটির ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটারের বেশি না হয়, তবে ত্রিভূজটির পরিসীমা সর্বোচ্চ কতো হতে পারে?

    জ্যামিতি
  10. ১০

    বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 398,436 ও 542 কে ভাগ করলে যথাক্রমে 7,11 ও 15 অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  11. ১১

    ফারিয়া প্রতিটি শুদ্ধ যোগের জন্য 3 নম্বর পেয়েছে আর প্রতিটি অশুদ্ধ যোগের জন্য ২ নম্বর খুইয়েছে। 30 টি যোগের জন্য তার প্রাপ্ত নম্বর 40 হলে তার কয়টি যোগ শুদ্ধ হয়েছে?

    পাটিগণিত · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৪টি কেন্দ্রে ৮টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।