২০০৭
৬১টি প্রশ্ন
আঞ্চলিক · বগুড়া
১২টির মধ্যে ০টি পেরেছ- ১
তুমি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছ। একসময় যে ৩য় স্থানে ছিল তাকে তুমি অতিক্রম করে গেলে। প্রতিযোগিতায় এখন তোমার অবস্থান কততম?
যুক্তি - ২
অনিক সাহেব তার চার ছেলেমেয়ের প্রত্যেককে 13 টি করে পিংপং বল দিলেন। আর কতটি বল কিনলে তিনি প্রত্যেককে 19 টি করে বল দিতে পারতেন।
পাটিগণিত - ৩
যোগ কর :
পাটিগণিত - ৪
জেলা প্রতিযোগিতায় 6টি দল অংশ নিচ্ছে। প্রত্যেক দল প্রত্যেক দলের বিরুদ্ধে তিনবার করে খেলবে। মোট কয়টি খেলা অনুর্ষ্ঠত হবে?
কম্বিনেটরিক্স - ৫
কোন্ ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গ থেকে মূল সংখ্যাটির পাঁচগুণ বিয়োগ করলে ফলাফল শূণ্য হয়?
বীজগণিত - ৬
দুই অংকবিশিষ্ট মোট কতগুলো সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য?
সংখ্যাতত্ত্ব - ৭
তোমার তিনটি খরগোশের বয়স 3,5,9 বছর। তুমি প্রত্যেককে নিজ বয়সের সাথে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে গুণফলের সমপরিমান জলপাই দিলে। যদি তুমি মোট 102 টি দিয়ে থাকো তাহলে 9 বছর বয়সী খরগোশটি কতটি জলপাই পেয়েছিল?
পাটিগণিত - ৮
তোমার 34 জন বন্ধুর মধ্যে 21 জনের শখ বই পড়া এবং 17 জনের শখ ছবি আকা। আর 3 জনের কোন শখই নেই। কয়জন বন্ধুর দুইটি শখই আছে?
কম্বিনেটরিক্স · পাটিগণিত - ৯
পরবর্তী সংখ্যাটি কতো ?
বীজগণিত · পাটিগণিত
- ১০
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো: 104
সংখ্যাতত্ত্ব - ১১
দুই অংকবিশিষ্ট কতটি সংখ্যা রয়েছে যাদের অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানের কোন পরিবর্তন হয় না।
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ১২
দুই মালি 2 ঘন্টায় বাগানে চারা লাগাতে পারে। ১ম মালি একা ঐ কাজ করতে পারে 6 ঘন্টায়। ২য় মালি একা ঐ কাজ কতো সময়ে করতে পারবে?
পাটিগণিত
৬টি কেন্দ্রে ৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।