২০০৭

৬১টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৬টি কেন্দ্র
  2. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন মাসের 1 তারিখে একসাথে তোমাদের গণিত, ইংরেজি ও বাংলা ক্লাশ শুরু হল। গণিত ক্লাশ হবে 1,3,5,7,9…1,3,5,7,9\dots তারিখে। ইংরেজি ক্লাশ 1,4,7,10,13…1,4,7,10,13\dots তারিখে এবং বাংলা ক্লাশ 1,5,9,13,17…1,5,9,13,17\dots তারিখে। প্রথম 3 মাসে কত বার আবার তিনটি ক্লাশই একই দিনে করতে হবে? 30 দিনে মাস ধরে নাও।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে মোট 10 টি স্টেশন আছে। প্রতিটি স্টেশন থেকে অন্য যেকোন স্টেশনে যাওয়ার আপ-ডাউন টিকিট রয়েছে। এই পথের স্টেশনগুলোতে আপ-ডাউন মিলিয়ে মোট কত ধরনের টিকিট রয়েছে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    625 মিটার উপর থেকে একটি বল ফেলা হল। প্রতিবার বলটি মাটি স্পর্শ করার পর তার পূর্ববর্তী পর্যায়ে যতটুকু পথ নেমেছিল তার 25\frac{2}{5} অংশ উপরে উঠে আসে। চতুর্থ বার মাটি স্পর্শ করার পর বলটি মোট কত পথ উপরে উঠে আসবে?

    পাটিগণিত
  4. ৪

    একটি বৃত্তের পরিধির উপর 5 টি বিন্দু রয়েছে। বিন্দু 5 টি হতে 3 টি করে বিন্দু নিয়ে ত্রিভুজ গঠন করলে এরূপ মোট কয়টি ত্রিভুজ আঁকা যাবে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    একটি ঘড়ির ডায়ালকে 5 টি রেখা টেনে এমনভাবে 6 টি ভাগে ভাগ কর যাতে প্রতিটি ভাগের সংখ্যা গুলোর যোগফল সমান হয়।

    যুক্তি · পাটিগণিত
  6. ৬

    তুমি যদি বাড়ি থেকে হেটে স্কুলে যাও এবং হেটে ফিরে আসো তাহলে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। হেটে গিয়ে রিক্সায় ফিরে আসলে লাগে 1 ঘন্টা। তুমি যদি রিক্সায় গিয়ে রিক্সায় ফিরে আসো তাহলে মোট কত সময় লাগবে?

    পাটিগণিত
  7. ৭

    একটি সংখ্যার কথা ভাব যা 12 এর বর্গের চেয়ে বড় এবং 13 এর বর্গের চেয়ে ছোট। সংখ্যাটিকে 5 এর বর্গ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3। বলতো সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    A,B,CA, B, C তিনটি বৃত্তের মধ্যে AA সবচেয়ে বড়, BB মাঝারি এবং CC ছোট। AA বৃত্তের ব্যাস 20 সে.মি.। বৃত্তগুলো এমনভাবে আঁকা হল যেন AA এর ব্যাসার্ধ BB এর ব্যাস এবং BB এর ব্যাসার্ধ CC এর ব্যাসের সমান হয়। CC বৃত্তের ক্ষেত্রফল বের কর। সাহায্য: বৃত্তের ক্ষেত্রফল =3.14×ব্যাসার্ধ×ব্যাসার্ধ= 3.14 \times \text{ব্যাসার্ধ} \times \text{ব্যাসার্ধ}

    জ্যামিতি
  9. ৯
    4 5 9 ? ? ? 16 ? 7
    2 2 4 ? 5 7 ? 1 ?
    2 3 5 6 ? 8 ? ? 4
    4 6 20 42 25 ? 63 2 ?

    প্রশ্নবোধক চিহ্নের জায়গায় সঠিক সংখ্যা বসাও।

    যুক্তি · পাটিগণিত
  10. ১০

    একটি ঘনককে রঙ করতে 1 বোতল কালি লাগে। ঘনকটিকে সমান 8 (eight) ভাগে ভাগ করে রঙ করলে মোট কত বোতল কালি লাগবে? সাহায্য: একটি ঘনকের পৃষ্ঠতলের সংখ্যা মোট 6 টি এবং প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল =বাহুর দৈর্ঘ্য×বাহুর দৈর্ঘ্য= \text{বাহুর দৈর্ঘ্য} \times \text{বাহুর দৈর্ঘ্য}।

    জ্যামিতি
  11. ১১

    একটি ঘনকের পৃষ্ঠদেশগুলো ভিন্ন ভিন্ন রঙ (A, B, C, D এবং E) দেয়া হয়েছে। ঘনকের তিনটি ভিন্ন ভিন্ন দিক থেকে এইরকম দেখা গেলে প্রথম ছবিতে নিচের পৃষ্ঠের রঙ কি?

    জ্যামিতি · যুক্তি
  12. ১২

    ঘনক দিয়ে তৈরী তিন ধাপ বিশিষ্ট উপরের স্তম্ভটিকে 20 ধাপ পর্যন্ত বাড়ালে আরো কতটি ঘনক লাগবে?

    বীজগণিত · জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো