২০০৭

৬৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৮টি কেন্দ্র
  2. জাতীয় ১৪টি প্রশ্ন

প্রশ্নগুলো

১৪টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    চিত্রে AB=8AB = 8, BC=7BC = 7, CA=6CA = 6. △PAB\triangle PAB এবং △PCA\triangle PCA সদৃশকোনী। PCPC এর মান কত?

    জ্যামিতি
  2. ২

    OO কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস WZWZ. YO=5YO = 5. বৃত্তচাপ XWXW কেন্দ্রে 60∘60^\circ কোন উৎপন্ন করে। যদি ∠ZYO=60∘\angle ZYO = 60^\circ হয় তাহলে XY=?XY = ?

    জ্যামিতি
  3. ৩

    △ABC\triangle ABC এ ∠PAC=∠PBC\angle PAC = \angle PBC। PP বিন্দু থেকে BCBC এবং CACA এর উপর লম্ব টানা হলে তারা রেখাদ্বয়কে যথাক্রমে LL এবং MM বিন্দুদে ছেদ করে। ABAB এর মধ্য বিন্দু DD হলে, DLDM\frac{DL}{DM} এর মান বের কর।

    জ্যামিতি
  4. ৪

    mm ও nn এর গ.সা.গু কে (m,n)(m,n) দ্বারা প্রকাশ করা হল। যেমন (2,3)=1(2,3) = 1 । (10,15)=5(10,15) = 5। ধরা যাক n(n+1)(n+2)n(n+1)(n+2) একটি বর্গ, যেখানে একটি nn পূর্ণসংখ্যা।

    a) (n,n+1)(n,n+1) এর মান কত? b) (n+1,n+2)?(n+1,n+2)? এর মান কত? c) (n+1,n(n+2))(n+1,n(n+2)) এর মান কত?

    a,b,c, এর প্রাপ্ত ফলাফল থেকে বল n(n+1)(n+2)n(n+1)(n+2) একটি বর্গ হওয়া সম্ভব কিনা।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    x2−6x+1x^2 - 6x + 1 বহুপদীর মূলদ্বয় (zeros) কে x1x_1 এবং x2x_2 দ্বারা সূচীত করা হলে প্রমান কর যে, x1n+x2nx_1^n + x_2^n একটি পূর্ণ সংখ্যা এবং এটি 5 দ্বারা বিভাজ্য নয়। [এখানে nn একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা]

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    19 থেকে 92 এর মধ্যকার সবকটি পূর্ণসংখ্যা পরপর লিখে আরেকটি বড় পূর্ণসংখ্যা N=192021…909192N = 192021\dots909192 গঠন করা হল। NN যদি 3k3^k দ্বারা বিভাজ্য হয় তাহলে kk এর সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    f(x)=x6+x5+⋯+x+1f(x) = x^6 + x^5 + \dots + x + 1 হয়, তবে f(x7)f(x^7) কে f(x)f(x) দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    বীজগণিত
  8. ৮

    একটি বৃত্তের সমান্তরাল দুটি জ্যা এর দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 14 একক। এদের মধ্যবর্তী দূরত্ব 6 একক। জ্যাদ্বয় হতে সমদূরত্বে এমন আরেকটি জ্যা রয়েছে যা উলেখিত জ্যাদ্বয়ের সমান্তরাল এবং যার দৈর্ঘ্য a\sqrt{a}। aa এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  9. ৯

    একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 2 একক। ধরা যাক, SS হল এমন একটি সেট যার উপাদান হল 2 একক দৈর্ঘ্য বিশিষ্ট এমন সব রেখাংশ যাদের প্রান্ত বিন্দুদ্বয় বর্গটির সন্নিহিত বাহুগুলোর উপর অবস্থিত। আরো ধরা যাক LL হল এমন একটি সেট যা SS সেটের অন্তর্ভুক্ত রেখাংশগুলোর মধ্যবিন্দু সমূহের সমন্বয়ে গঠিত। LL দ্বারা আবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  10. ১০

    y=∣x−1∣y = |x - 1| এবং x2+y2=2xx^2 + y^2 = 2x (যেখানে y≥0y \ge 0) রেখাগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি · বীজগণিত
  11. ১১

    নিচের অসমতাটি সমাধান কর। 2cos⁡x≤∣1+sin⁡2x−1−sin⁡2x∣2\cos x \le \left|\sqrt{1+\sin 2x} - \sqrt{1-\sin 2x}\right|

    বীজগণিত
  12. ১২

    [0,π][0,\pi] ব্যাবধিতে (sin⁡10xsin⁡x)2\left(\frac{\sin 10x}{\sin x}\right)^2 এর গুরুমান ও লঘুমান কয়টি?

    বীজগণিত
  13. ১৩

    সোহাগ ও পিয়াসের কতগুলো নারিকেল ছিল। মোট যতগুলো নারিকেল ছিল প্রত্যেকটি নারিকেল তারা ঠিক তত টাকা করে বিক্রি করল। এবার বিক্রিত অর্থ থেকে প্রথমে সোহাগ 20 টাকা এবং তারপর পিয়াস 20 টাকা - এভাবে পর্যায়ক্রমে নিতে থাকল। এভাবে কিছুক্ষণ পর সোহাগের যখন নেয়ার পালা এল তখন পর্যাপ্ত টাকা ছিল না। সোহাগ তখন অবশিষ্ট টাকাগুলো নিয়ে পিয়াসকে তার নিজের কলমটি দিয়ে দিল যাতে বন্টন সুষম হয়। কিন্তু তারা যদি 25 টাকা করে নিত তাহেলেও একই রকম অবস্থা তৈরী হত, তবে সেক্ষেত্রে সোহাগকে তার পেন্সিলটি দিয়ে দিতে হত। পেন্সিলের দাম কলমের দামের চেয়ে 5 টাকা কম হলে, কলমের দাম কত ছিল? [কলম ও পেন্সিল উভয়ের দাম পূর্ণ সংখ্যা]

    সংখ্যাতত্ত্ব
  14. ১৪

    যদি m+12=pam+12 = p^a এবং m−12=pbm-12 = p^b হয়, যেখানে a,b,ma,b,m হল পূর্ণসংখ্যা এবং pp হল মৌলিক সংখ্যা। p>0p > 0 এর সকল মান নির্ণয় কর। [pp এর মাত্র তিনটি মান আছে।]

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো