প্রশ্ন ১৩
সংখ্যাতত্ত্ব BDMO ২০০৭ জাতীয়
সোহাগ ও পিয়াসের কতগুলো নারিকেল ছিল। মোট যতগুলো নারিকেল ছিল প্রত্যেকটি নারিকেল তারা ঠিক তত টাকা করে বিক্রি করল। এবার বিক্রিত অর্থ থেকে প্রথমে সোহাগ 20 টাকা এবং তারপর পিয়াস 20 টাকা - এভাবে পর্যায়ক্রমে নিতে থাকল। এভাবে কিছুক্ষণ পর সোহাগের যখন নেয়ার পালা এল তখন পর্যাপ্ত টাকা ছিল না। সোহাগ তখন অবশিষ্ট টাকাগুলো নিয়ে পিয়াসকে তার নিজের কলমটি দিয়ে দিল যাতে বন্টন সুষম হয়। কিন্তু তারা যদি 25 টাকা করে নিত তাহেলেও একই রকম অবস্থা তৈরী হত, তবে সেক্ষেত্রে সোহাগকে তার পেন্সিলটি দিয়ে দিতে হত। পেন্সিলের দাম কলমের দামের চেয়ে 5 টাকা কম হলে, কলমের দাম কত ছিল? [কলম ও পেন্সিল উভয়ের দাম পূর্ণ সংখ্যা]