২০০৬ জাতীয় · জুনিয়র ১২/১২ EN

প্রশ্ন ১২

সংখ্যাতত্ত্ব · বীজগণিত BDMO ২০০৬ জাতীয়

তিন বন্ধু AA, BB ও CC একটি বাঁদরের সহায়তায় কিছু নারকেল সংগ্রহ করে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর AA ঘুম থেকে উঠে নারকেলগুলোকে সমান তিনভাগে ভাগ করলো এবং অবশিষ্ট 1টি নারকেল বাঁদরকে দিয়ে দিল। তারপর একভাগ নিজের জন্য সরিয়ে রেখে আবার ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে BB জেগে উঠে একই কাজ করলো। যেহেতু সে জানে না যে, AA ইতিমধ্যে এই কাজ করেছে তাই সে সব নারিকেল সামন তিনভাগ করে অবশিষ্ট একটি বানরটিকে দিল আর একভাগ নিজে সরিয়ে ঘুমিয়ে পড়লো। সবশেষে CC জেগে উঠেও একই কাজ করলো। সকালে তিন বন্ধু জেগে নারকেলগুলো সমান তিনভাগ করে প্রত্যেকে একভাগ করে নিল এবং অবশিষ্টটি বানরকে দিয়ে দিল তার অক্লান্ত পরিশ্রমের জন্য। শুরুতে ওরা কমপক্ষে কয়টি নারকেল সংগ্রহ করেছিল?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো