প্রশ্ন ১৪
জ্যামিতি BDMO ২০০৬ বিভাগীয় · যশোর
টারজানের ইচ্ছে যে, তার পোষা সিংহটিকে একটি 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে আটকে রাখা। তার বানানো বেড়ার ক্ষেত্রটির কেন্দ্রে রয়েছে একটি বড়ো গাছ। কিন্তু রশি বাঁধতে গিয়ে টারজান দেখলো যে রশিটি আসলে 13 মিটার, 12 মিটার নয়। আর কোনো উপায় না থাকাতে টারজান রশি গাছের ওপরের দিকে বাঁধার সিদ্ধান্ত নিল। মাটি থেকে কত উপরে রশি বাঁধলে সিংহটি বেঁড়ার বাইরে যেতে পারবে না? (ধরে নাও যে, সিংহের আকার এ সমস্যা সমাধানে তোমাকে প্রভাবিত করে না!)