২০০৪

১০টি প্রশ্ন

  1. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    (a) উৎপাদকে বিশ্লেষণ কর: (a+b)2(b+c)2(c+a)2+abc{2(a+b)(b+c)(c+a)+abc}(a + b)^2 (b + c)^2 (c + a)^2 + abc\{2(a + b)(b + c)(c + a) + abc\}

    (a) নিচের ধারাটির 11.2.3+12.3.4+13.4.5+14.5.6+⋯+n তম পদ পর্যন্ত\frac{1}{1.2.3} + \frac{1}{2.3.4} + \frac{1}{3.4.5} + \frac{1}{4.5.6} + \dots + n \text{ তম পদ পর্যন্ত} যোগফল বের কর এবং আরোহ পদ্ধতিতে উত্তরের সত্যতা যাচাই কর।

    বীজগণিত
  2. ২

    (a) f(x)=1+x21−x2f(x) = \frac{1 + x^2}{1 - x^2} ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের কর।

    (b) নিচের সমীকরণটির সমাধান কর: 23[1+11+x+1(1+x)3+1(1+x)5+… ]=1\frac{2}{3} \left[ 1 + \frac{1}{1 + x} + \frac{1}{(1 + x)^3} + \frac{1}{(1 + x)^5} + \dots \right] = 1

    বীজগণিত
  3. ৩

    2 মি দীর্ঘ এবং 2 মি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তেলের ড্রাম ভূমির সমান্তরালে শায়িত আছে। উক্ত ড্রামের নিম্ন পৃষ্ঠ থেকে তেলের উচ্চতা 1.5 মি হলে ঐ ড্রামে কী পরিমান তেল আছে? (তেলের ঘনত্ব =0.8= 0.8 কেজি/মি3^3)

    জ্যামিতি
  4. ৪

    একটি সমবৃত্তভূমিক (শীর্ষবিন্দুর দিকে) খন্ডিত কোণক এবং একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের সমন্বয়ে একটি ফানেল আকারের চিমনি তৈরী করা হল যার পরিমাপ নিম্নরূপ: খন্ডিত কোণকের বৃত্তাকার ভূমিদ্বয়ের ব্যাসার্ধ 10মি এবং 3মি এবং হেলানো পৃষ্ঠের দৈর্ঘ্য 10মি; সিলিন্ডারের বৃত্তকার ভূমির ব্যাসার্ধ 3মি এবং উচ্চতা 10মি; ঐ চিমনিটি তৈরী করতে কত ক্ষেত্রফলের আয়রণ শীটের প্রয়োজন? চিমনিটির আয়তন কত?

    জ্যামিতি
  5. ৫

    aa দৈর্ঘ বিশিষ্ট একটি ফাঁফা ঘনকের অভ্যন্তরে একটি ফাঁফা গোলক এমন ভাবে স্থাপন করা হল যাতে গোলকটি ঘনকের চারটি তলকে স্পর্শ করে। গোলকের ব্যাসার্ধের অর্ধেকের সমান ব্যাসার্ধ বিশিষ্ট সর্বোচ্চ কত দৈর্ঘের একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার ঐ গোলকের মাঝে স্থাপন করা যাবে? ঘনক ও গোলকের মধ্যবর্তী ফাঁকা স্থানের আয়তন এবং গোলক ও সিলিন্ডরের মধ্যবর্তী ফাঁকা স্থানের আয়তনের অনুপাত কত?

    জ্যামিতি
  6. ৬

    1.5 মি×1.2 মি×0.9 মি1.5\text{ মি} \times 1.2\text{ মি} \times 0.9\text{ মি} একটি আয়তকার ঘনবস্তুর একটি কর্ণের উপর একটি বিন্দু নেয়া হল যাতে ঐ বিন্দু কর্ণটিকে 1:31:3 অনুপাতে ভাগ করে। ঐ বিন্দুকে কেন্দ্র ধরে 0.1 মি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক স্থাপন করা হল। উক্ত গোলকের পৃষ্ঠদেশ থেকে ঘনবস্তুর তলগুলোর মাঝে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব বের কর। যদি গোলকটিকে এমন ভাবে স্লাইড করতে দেয়া হয় যাতে কেন্দ্র কর্ণের উপর থাকে তাহলে স্থির অবস্থায় গোলকের কেন্দ্রের অবস্থান নির্ণয় কর।

    জ্যামিতি
  7. ৭

    স্কেল এবং কম্পাস ব্যবহার করে 3 সে মি ব্যাসার্ধ বিশিষ্ট এমন তিনটি বৃত্ত আঁক যারা একে অন্যকে স্পর্শ করে। এখন তিনটি বৃত্তের মধ্যবর্তী ফাঁকাস্থানে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা প্রতিটি বৃত্তকে স্পর্শ করে। অঙ্কিত চারটি বৃত্তের যে তিনটি ফাঁকা স্থান আছে এদের মোট ক্ষেত্রফল কত হবে তা বের কর।

    জ্যামিতি
  8. ৮

    নিচের সমীকরণ এবং অসমতার সমাধান সেট বের কর:

    (a) x2−3x+4=x(x−1)−2(x−2)x^2 - 3x + 4 = x(x - 1) - 2(x - 2) (b) x2−1x≤0\frac{x^2 - 1}{x} \le 0

    বীজগণিত
  9. ৯

    নিচের সমীকরণগুলোর সমাধান সেট, যদি থাকে, বের কর:

    (a) 2x−1+3(x+1)=5(x−1)2x - 1 + 3(x + 1) = 5(x - 1) (b) x2+1=x−1\sqrt{x^2 + 1} = x - 1 (c) ∣x−1∣+∣x∣=2|x - 1| + |x| = 2

    বীজগণিত
  10. ১০

    একটি প্লেন একটি নির্দিষ্ট উচ্চতায় থেকে 200 কি মি/ঘন্টা বেগে আনুভূমিক ভাবে চলছে। প্লেনটি যে আনুভূমিক রেখায় চলছে ঐ রেখা বরাবর খাড়া সমতলে ভূপৃষ্ঠে একটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। প্লেনটি একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছার পর আনুভূমিক রেখার সাথে গ্রাউন্ড স্টেশনের (নিচের দিকে) আনতি হল 15∘15^\circ। এক মিনিট পর ঐ আনতি হল 20∘20^\circ। আর কত সময় পর ঐ আনতি হবে 30∘30^\circ? কখন প্লেনটি গ্রাউন্ড স্টেশনের ঠিক উপরে আসবে? প্লেনটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে?

    জ্যামিতি · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো