২০২৪

১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৯টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সিলেট

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    x+yx + y এর সর্বোচ্চ মান নির্ণয় করো যেন x,yx, y উভয়ই ধনাত্মক পূর্ণসংখ্যা এবং 11x+13y=73811x + 13y = 738 হয়।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    (4×7+2)(6×9+2)(8×11+2)......(100×103+2)(5×8+2)(7×10+2)(9×12+2)......(99×102+2)\frac{(4\times 7+2)(6\times 9+2)(8\times 11+2)......(100\times 103+2)}{(5\times 8+2)(7\times 10+2)(9\times 12+2)......(99\times 102+2)} এর মান নির্ণয় করো।

    বীজগণিত
  3. ৩

    এমন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা nn বিবেচনা করো যেনো n!n! হবে 23072,320482^{3072}, 3^{2048} ও 510245^{1024} দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন। nn এর মান নির্ণয় করো। [যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা kk এর জন্য, k!=1×2×3×4×....×(k−1)×kk! = 1 \times 2 \times 3 \times 4 \times .... \times (k - 1) \times k]

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    শান স্বর্গকে 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো লিখতে বলায় স্বর্গ ভুল করে 123456789101112131415……………2024123456789101112131415 \dots \dots \dots \dots \dots 2024 এভাবে লিখলো। এভাবে পরপর লেখায় শান রেগে গিয়ে স্বর্গকে বললো “স্বর্গ, এবার যে বিশাল বড় সংখ্যা পেয়েছিস তার সবগুলো অংক যোগ কর। যোগফলে যে সংখ্যা পাবি সেটার সবগুলো অংক আবার যোগ করবি। এভাবে যোগফল এক অংক বিশিষ্ট না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবি।” স্বর্গ সত্যি সত্যি তাই করলো। স্বর্গ শেষ যোগফলটি কত পেয়েছিল?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    প্রত্যয় 40 ও 60 দৈর্ঘ্যের দুইটি কাঠি মেঝের উপর একটি নির্দিষ্ট দূরুত্বে সমান্তরাল ভাবে দাঁড় করিয়ে রাখলো। তারপর এদের প্রত্যেকটির মাথা থেকে অপরটির মধ্যবিন্দুর সাথে সুতা বেঁধে দিল। তৃতীয় একটি লাঠি এমনভাবে রাখতে চাইল যাতে সুতা দুটির ছেদবিন্দু তৃতীয় লাঠির মাথায় স্পর্শ করে। তৃতীয় লাঠির উচ্চতা কত হতে হবে?

    জ্যামিতি
  6. ৬

    মাহতাব ও শুভ 3×33 \times 3 ক্রমের “Tic-Tac-Toe” খেলতে চায়, যেখানে ঘরগুলো নাম্বারিং করা। টসে জিতে মাহতাব ক্রসের মাধ্যমে খেলা শুরু করার সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে 3×33 \times 3 গ্রিডটিতে মোট কয়টি বিন্যাস থাকা সম্ভব যেখানে মাহতাব 4 টি ক্রস দিয়েই জিততে পারবে?

    কম্বিনেটরিক্স
  7. ৭ a1=1a2=11a3=101a4=1111a5=10001\begin{aligned} a_1 &= 1 \\ a_2 &= 1 \quad 1 \\ a_3 &= 1 \quad 0 \quad 1 \\ a_4 &= 1 \quad 1 \quad 1 \quad 1 \\ a_5 &= 1 \quad 0 \quad 0 \quad 0 \quad 1 \end{aligned}

    প্যাসকেলের ছোট ভাই ক্যাসকেল একটি ত্রিভুজ বের করলো যেখানে দুটি পদের যোগফলের পরিবর্তে অন্তরফল বের করা হয়। এখানে দেখা যাচ্ছে, যদি n=2in = 2^i হয় (যেখানে, i∈Ni \in N), তাহলে ana_n সারিতে সবগুলো 1 থাকে। যদি a20a_{20} তে আটটি 1 থাকে, তাহলে a52a_{52} তে কতগুলো 1 থাকবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    ABCDABCD বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4। AB,BC,CD,ADAB, BC, CD, AD এর মধ্যবিন্দু যথাক্রমে E,F,G,HE, F, G, H এবং AEH,ABC,CGF,ACDAEH, ABC, CGF, ACD বৃত্তকলাগুলোর কেন্দ্র যথাক্রমে A,B,C,DA, B, C, D। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফল একটি পূর্ণসংখ্যার মানের অনেক কাছাকাছি। পূর্ণসংখ্যাটির মান নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।