২০২৪

১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৯টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তিন অংকের কতগুলি সংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 5?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  2. ২

    ত্রিভুজ PQRPQR এ SS, PRPR এর মধ্যে এমন একটি বিন্দু যেন, PS=QS=QRPS = QS = QR এবং PR=PQPR = PQ, ∠PRQ\angle PRQ এর মান কত?

    জ্যামিতি
  3. ৩

    11+181+1881+18881+⋯11 + 181 + 1881 + 18881 + \cdots ধারাটির প্রথম 20 টি পদের যোগফলের বামদিক থেকে প্রথম তিনটি অংকের সমষ্টি কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ‘aa’ একটি ছয় অংকের সংখ্যা। ‘aa’ এর শেষে 6 লিখে একটি সাত অংকের সংখ্যা ‘bb’ পাওয়া যায়। ‘aa’ এর শুরুতে 2 লিখে একটি সাত অংকের সংখ্যা ‘cc’ পাওয়া যায়। যদি 3c=b3c = b হয় তবে ‘aa’ এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    ত্রিভুজ সংখ্যা বলতে ঐসব সংখ্যাগুলোকে বোঝায় যেগুলোর সমান সংখ্যক বল নিয়ে ত্রিভুজাকৃতি বানানো যায়। যেমন: 1 টি বলের নিচে 2 টি বল রাখলে সেটি ত্রিভুজাকৃতি হবে। তার নিচে আরো 3 টি বল রাখলেও ত্রিভুজাকৃতি হবে। তারপর 4 টি, 5 টি, 6 টি, ...... বল রেখে এইভাবে ত্রিভুজ সংখ্যা গঠন করা যায়। এই ত্রিভুজ সংখ্যাগুলোকে অনুক্রম হিসেবে লিখলে হবে 1,3,6,10,15,...1, 3, 6, 10, 15, ... । প্রথম 50 টি ত্রিভুজ সংখ্যার যোগফল কত হবে?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    চিত্রে, সমবাহু ত্রিভুজটিতে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত একটি বড় বর্গ রয়েছে, যার ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। ছোট বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 একক হলে, ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্যকে x\sqrt{x} একক আকারে লেখা যায়। xx এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  7. ৭

    নিলয়, তাহমিদ ও জ্যোতি প্রত্যেকে যথাক্রমে লাল, নীল ও হলুদ রঙের একটি করে ছক্কা নিলো। তারা প্রত্যেকে ছক্কাগুলোর চাল দিলে, কতভাবে ছক্কা তিনটিতে আসা সংখ্যাগুলোর যোগফল 11 হতে পারে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    ⌈n+(n+1)n+2⌉+⌈(n+1)+(n+2)n+3⌉+⌈(n+2)+(n+3)n+4⌉+⋯+⌈(n+m−2)+(n+m−1)(n+m)⌉=301,\left\lceil \frac{n+(n+1)}{n+2} \right\rceil + \left\lceil \frac{(n+1)+(n+2)}{n+3} \right\rceil + \left\lceil \frac{(n+2)+(n+3)}{n+4} \right\rceil + \cdots + \left\lceil \frac{(n+m-2)+(n+m-1)}{(n+m)} \right\rceil = 301,

    যেখানে 0<n<10 < n < 1 । mm এর মান নির্ণয় কর।

    ⌈ ⌉\lceil \ \rceil দ্বারা সিলিং ফাংশন বোঝায়, যার মান কোনো দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণসংখ্যা বুঝায়। যেমন, ⌈2.1⌉=3,⌈3⌉=3,⌈2.6⌉=3\lceil 2.1 \rceil = 3, \lceil 3 \rceil = 3, \lceil 2.6 \rceil = 3

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।