২০২৪

১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৯টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ময়মনসিংহ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার গ.সা.গু 10। সংখ্যাদুটির সর্বনিম্ন যোগফল নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    △ABC\triangle ABC-তে, BD:CD=1:1BD : CD = 1 : 1 এবং AE:CE=1:1AE : CE = 1 : 1। ADAD এবং BEBE, QQ বিন্দুতে ছেদ করে। AQAQ এর সমান বাহুবিশিষ্ট ঘনকের আয়তন 64 ঘনমিটার হলে, DQDQ এর দৈর্ঘ্য কত মিটার?

    জ্যামিতি
  3. ৩

    2024=a3×b×c2024 = a^3 \times b \times c

    bb ও cc দুইটি দুই অংকের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। bb ও cc কে পরিবর্তন করে 2024 এর মতো নতুন কতটি সংখ্যা পাওয়া সম্ভব যাদেরকে a3×b×ca^3 \times b \times c আকারে প্রকাশ করা যায়? (পরিবর্তিত bb ও cc উভয়ই দুই অংকের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা।)

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  4. ৪

    23+332+233+334+235+336+⋯\frac{2}{3} + \frac{3}{3^2} + \frac{2}{3^3} + \frac{3}{3^4} + \frac{2}{3^5} + \frac{3}{3^6} + \cdots

    প্রদত্ত ধারাটির যোগফলকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক সংখ্যা। a+ba + b এর মান নির্ণয় করো।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    মাজেদের কাছে 117!117! সংখ্যাটি আছে। সে সর্বোচ্চ কতবার 2 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে পারবে যেন সংখ্যাটির শেষে সর্বাধিক সংখ্যক 0 থাকে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একটি 8×88 \times 8 দাবা বোর্ডের প্রতিটি ঘরে একটি তীর চিহ্ন রয়েছে যারা বোর্ডের যেকোনো ধার(side) নির্দেশ করে। একটি তীর চিহ্ন যে দিক নির্দেশ করে বোর্ডটি তার বিপরীত দিকে 1 মিটার যায়। এভাবে বোর্ডটি তার আদি অবস্থান থেকে সর্বোচ্চ a2ba^2\sqrt{b} দূরত্ব অতিক্রম করলে, a+ba + b এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  7. ৭

    একটি বক্সে কিছু লাল এবং নীল বল রয়েছে। যদি আরও একটি লাল বল যোগ করা হয়, তাহলে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা একটি নীল বল পাওয়ার সম্ভাবনার সমান হয়ে যায়। যদি তিনটি নীল বল যোগ করা হয়, তাহলে একটি নীল বল পাওয়ার সম্ভাবনা একটি লাল বল পাওয়ার সম্ভাবনার দ্বিগুণ হয়ে যায়। বক্সে কতগুলি বল আছে?

    বীজগণিত · কম্বিনেটরিক্স
  8. ৮

    4 সে.মি. ব্যাস ও 7 সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির কফি কাপের উপরের ধারে AA বিন্দুতে এক ফোঁটা কফি রয়েছে। কফি কাপের নিচে BB বিন্দুটি AA এর ঠিক বিপরীত পাশে এমনভাবে অবস্থিত যেন AA থেকে BB বিন্দুর ত্রিমাত্রিক দূরত্ব সর্বোচ্চ হয়। কফির ফোঁটাটি AA হতে BB বিন্দুতে কাপের পৃষ্ঠ দিয়ে সর্বনিম্ন aπ2+b\sqrt{a\pi^2 + b} সে.মি. দূরত্ব অতিক্রম করলে, a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।