২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ময়মনসিংহ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 5। সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  2. ২

    নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম অথবা 150 টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে 25 টি পেন্সিল এবং 30 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে?

    পাটিগণিত
  3. ৩

    প্রদত্ত চিত্রে ব্যাসার্ধ OC=2OC = 2 এবং ∠BAC=30∘\angle BAC = 30^\circ. △ABC\triangle ABC একটি সমকোণী ত্রিভুজ। △ABC\triangle ABC এর পরিসীমা a+2ba + 2\sqrt{b} আকারে লেখা গেলে, a+ba + b এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  4. ৪

    তোমার কাছে অসীম সংখ্যক 1,21, 2 এবং 3 টাকার নোট রয়েছে। তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। সেই নোটগুলি ব্যবহার করে ঠিক 12 টাকা দিয়ে তুমি কত উপায়ে সেই কলমটি কিনতে পারবে?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    সাদিয়া তার জন্মদিনের বর্গাকার একটি কেক এমনভাবে কাটলো যেন সে সর্বোচ্চ সংখ্যক টুকরা পায়। (কেকের টুকরা সমান না হলেও সমস্যা নেই এবং কেক মাঝ বরাবর কাটতে হবে এমন কোনো কথা নেই)। সে কয়েকবার কেকটি কেটে দেখলো, সকল অতিথিকে এক টুকরা করে দিলে একটি টুকরা অবশিষ্ট থাকে। সে আরও 3 বার কাটার পর দেখল, প্রত্যেকে 2 টুকরো করে কেক পেল। এখন জন্মদিনে সর্বনিম্ন কতজন অতিথি ছিল?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  6. ৬

    প্রথম আলো অফিসে 1000 জন কর্মচারী কর্মরত অবস্থায় আছে। এদের প্রত্যেকের ID নাম্বার 1 থেকে 1000 পর্যন্ত। যাদের ID নাম্বারের ঠিক 3 টি ডিজিট বিজোড়, তারা ঢাকায় কর্মরত। যাদের ID নাম্বারের ঠিক 2 টি ডিজিট বিজোড়, তারা রাজশাহীতে কর্মরত। আর বাকি সবাই অন্যান্য স্থানে কর্মরত। অন্যান্য স্থানে কর্মরতদের সংখ্যা কত?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    1.5π1.5\pi, 2.5π2.5\pi এবং 2π2\pi বাহুবিশিষ্ট একটা ত্রিভুজের পরিসীমা OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির পরিধির সমান। চিত্রে, AB=BC=22AB = BC = 2\sqrt{2}। যদি OABCOABC চতুর্ভুজের ক্ষেত্রফলকে aba\sqrt{b} আকারে লেখা যায়, তবে a+ba + b এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  8. ৮

    n!n! বলতে 1 থেকে nn পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গুণফলকে বুঝায়। যেমনঃ 5!=1×2×3×4×55! = 1 \times 2 \times 3 \times 4 \times 5. নিলয়ের কাছে 117!117! সংখ্যাটি আছে। তার বন্ধু তাহমিদের কাছে অসীম সংখ্যক 5 আছে। নিলয়কে তাহমিদের কাছ থেকে সর্বনিম্ন কতটি 5 নিয়ে 117!117! এর সাথে গুণ করলে গুণফলটির শেষে সর্বাধিক সংখ্যক 0 থাকে? (সংখ্যাটির ডান প্রান্তে 0 থাকে)

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।