২০২৪

১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৯টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    XX এবং YY দুইটি মৌলিক সংখ্যা। এদের বর্গের পার্থক্য 40 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    নিলয় লাল ও নীল রঙের দুইটি ছক্কা ফেললো যাদের প্রতিটির 6 টি পার্শ্ব আছে এবং পার্শ্বগুলোতে 1-6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। নিলয় ছক্কা নিক্ষেপের পরে দুইটি ছক্কা থেকে প্রাপ্ত দুটি সংখ্যাকে যোগ করে মৌলিক সংখ্যা পেলে ঐ জোড়াকে “চমৎকার জোড়া” বলে। নিলয় কতটি “চমৎকার জোড়া” পেতে পারে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ইমনের কাছে 6561 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে এক-তৃতীয়াংশ হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · জ্যামিতি
  4. ৪

    চিত্রে বর্গটির একটি বাহুর দৈর্ঘ্য 8 একক। কালো অংশটির ক্ষেত্রফলকে a(b−π4)a\left(b - \frac{\pi}{4}\right) বর্গএকক আকারে প্রকাশ করা যায়, a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  5. ৫

    f(x)+2f(−x)=2xf(x) + 2f(-x) = 2x ; 2f(x)+f(−x)=x22f(x) + f(-x) = x^2 ; 1 হতে 2024 পর্যন্ত xx এর কয়টি মান আছে, যার জন্য xx এবং f(x)f(x) উভয়ই পূর্ণসংখ্যা হবে?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    শাকুর একটি অনুক্রম তৈরী করলো যার nn-তম পদ হচ্ছে প্রথম nn টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। শাকুরের অনুক্রমের প্রথম 99 টি পদের সমষ্টি কত?

    বীজগণিত
  7. ৭

    একটি 5×55 \times 5 দাবাবোর্ডে কতভাবে দুইটি হাতি (Bishop) বসানো যাবে যেন তারা একটিমাত্র চালে একে অপরকে আক্রমণ না করে? (উল্লেখ্য, দাবাবোর্ডে হাতি কোণাকুণি পথে যেকোনো সংখ্যক ঘর অতিক্রম করতে পারে।)

    কম্বিনেটরিক্স
  8. ৮

    মাজেদের স্কুলে বই আদানপ্রদান অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বই নিয়ে এসেছে। প্রত্যেক শিক্ষার্থী তার নিয়ে আসা বইটি অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে দিবে এবং কোনো শিক্ষার্থী একটির বেশি বই পাবে না। মোট কতভাবে এই বই আদানপ্রদান সম্পন্ন করা যায়?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।