২০২৪
১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে
- বাছাই পাওয়া যায়নি
- আঞ্চলিক ১৮টি কেন্দ্র
- জাতীয় ৯টি প্রশ্ন
বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · বগুড়া
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
একটি অন্ধকার ঘরের একটি ড্রয়ারে যথাক্রমে 90, 80, 70, 60 এবং 50 টি লাল, গোলাপি, সবুজ, কালো এবং নীল মোজা রয়েছে। জোড়া বলতে যদি একই রঙের দুটি মোজা বোঝানো হয়, তবে এখান থেকে সর্বনিম্ন কয়টি মোজা তুলে নিলে নিশ্চিত হওয়া যাবে যে কমপক্ষে 20 জোড়া মোজা তোলা হয়েছে?
কম্বিনেটরিক্স - ২
এবং হলে, এর মান নির্ণয় করো।
জ্যামিতি - ৩
কতগুলো পূর্ণ সংখ্যার সমাধান রয়েছে যেন হয়?
সংখ্যাতত্ত্ব · বীজগণিত - ৪
মহাজাগতিক কুইডিচ 26 জন খেলতে পারে, প্রতি দলে 13 জন। এদের অর্ধেক লাল এবং বাকি অর্ধেক কালো। তাদের প্রত্যেকে স্পেসশিপ ব্যবহার করে, যা 1 থেকে 26 পর্যন্ত সংখ্যাযুক্ত। একটি ম্যাচে 3 জন আহত হয়। তাদের স্পেসশিপ নম্বরের যোগফল 39 এবং সবার লাল দলের হওয়ার সম্ভাবনা হলে, এর মান নির্ণয় করো। (যেখানে পরস্পর সহমৌলিক)
কম্বিনেটরিক্স - ৫
চিত্রে ছোট সমবাহু ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে তিনটি বৃত্তের কেন্দ্র। ছোট সমবাহু ত্রিভুজটির পরিসীমা হলে, বড় ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো।
জ্যামিতি - ৬
পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?
কম্বিনেটরিক্স · পাটিগণিত - ৭
চার বন্ধু প্রত্যয়, পিয়াল, বিন্দু ও ফুয়াদ বনে ক্যাম্পিং করতে গেলো। এখন তাদের কাছে যে তাবু আছে, সেখানে একবারে একজন ঘুমাতে পারে। অন্ধকার হওয়ার পর সিদ্ধান্ত হলো প্রতি ঘন্টায় যেকোনো একজন ঘুমাবে, বাকি তিনজন পাহারা দিবে, যতক্ষণ অন্ধকার থাকে। হিসাব করে দেখা গেলো, প্রত্যয় 7 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে বেশি। ফুয়াদ 4 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে কম। যদি প্রত্যেকের পাহারা দেওয়ার সময় পূর্ণসংখ্যা হয়, তাহলে কতক্ষণ অন্ধকার ছিল?
যুক্তি · বীজগণিত - ৮
অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক – এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটি ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, এমন কয়টি ট্যাঙ্ক আছে যেগুলো পানি সরবরাহ করে না?
কম্বিনেটরিক্স
১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।