২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    প্রত্যয়কে তার মামা প্রতিদিন 3 টি করে মার্বেল দেন। 7 দিন পর প্রত্যয়ের মোট মার্বেল সংখ্যা কত?

    পাটিগণিত
  2. ২

    ফুয়াদ একটি মজার যন্ত্র আবিষ্কার করেছে। যন্ত্রটিকে কোন ভাগ নির্ণয় করতে দেয়া হলে, যন্ত্রটি অদ্ভুত কাজ করে। যদি সেই ভাগটি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে যন্ত্রটি উত্তর হিসেবে লেখে 1971 এবং যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে যন্ত্রটি উত্তর হিসেবে লেখে 1952। ফুয়াদ পরীক্ষা করার জন্য যন্ত্রকে 1234567891011121314151617181920212223 সংখ্যাটিকে কে 2 দ্বারা ভাগ করতে বললো। যন্ত্রটি উত্তর হিসেবে কত লিখবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    1,3,4,7,9,13,⋯1, 3, 4, 7, 9, 13, \cdots ; অনুক্রমটির পরবর্তী পদ কত?

    বীজগণিত
  4. ৪

    2023 থেকে ছোট এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো জোড় কিন্তু 4 অথবা 6 দিয়ে বিভাজ্য নয়?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  5. ৫

    A,B,CA, B, C এমন তিনটি বিন্দু যেন AC=4045AC = 4045, CB=2023CB = 2023, BA=2022BA = 2022, ∠ABC\angle ABC এর মান কত?

    জ্যামিতি
  6. ৬

    চিত্রটিতে AB∥DEAB \parallel DE এবং JHJH এবং JKJK যথাক্রমে ∠AHG\angle AHG কোণ এবং ∠HJE\angle HJE কোণ এর সমদ্বিখন্ডক। KL⊥DEKL \perp DE হলে, xx এর মান বের কর।

    জ্যামিতি
  7. ৭

    a,b,c,d,e,f,ga, b, c, d, e, f, g এমন 7 টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন এদের প্রথম 5 টি সংখ্যার গড় 33 এবং শেষ 5 টি সংখ্যার গড় 45 তাহলে (f−a)−(b−g)=?(f - a) - (b - g) = ?

    বীজগণিত · পাটিগণিত
  8. ৮

    পৃথিবী আর জুপিটারে সংখ্যা পদ্ধতি একই কিন্তু একটি মাত্র পার্থক্য হল জুপিটারে 4 এবং 6 এই দুইটি সংখ্যাকেও মৌলিক সংখ্যা ধরা হয়। এখন বের করো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের জুপিটারে মৌলিক উৎপাদকের সংখ্যা পৃথিবীর মৌলিক উৎপাদকের চেয়ে 1 বেশি।

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।