২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    aa ও bb দুটি দুই অংকের ধনাত্মক পূর্ণসংখ্যা সংখ্যা। এদের লসাগু 483 এবং গসাগু 1। যদি aa ও bb এর যেকোন একটি মৌলিক সংখ্যা হয় তাহলে a−ba - b এর পরমমান কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    একটি 2025 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র থেকে কয়টি 36 একক পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র বানানো যাবে?

    জ্যামিতি · পাটিগণিত
  3. ৩

    যদি কোনো বছরের অঙ্ক গুলো প্যালিন্ড্রোম হয়, তাহলে আমরা বছরটিকে প্যালিন্ড্রোমিক বছর বলি। যেমন 2002 একটি প্যালিন্ড্রোমিক বছর। আদিব আগামী প্যালিন্ড্রোমিক বছর অবধি বাঁচতে চায়। আগামী প্যালিন্ড্রোমিক বছরের অংক গুলোর যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    চিত্রে, ABCDABCD একটি আয়তক্ষেত্র। যেখানে, ∠CFE=50∘\angle CFE = 50^\circ, ∠AEF=∠BEC\angle AEF = \angle BEC, তাহলে, ∠ECB\angle ECB এর মান বের কর ।

    জ্যামিতি
  5. ৫

    রাইসা একটি হল ঘরের চারদিকে 1-17 টি ঘর দেখতে পেল। প্রথম ঘরে গিয়ে সে মাথার উপর তিন পাখাবিশিষ্ট একটি বড় ফ্যান দেখতে পেল। ২য় ঘরে গিয়ে সে চারটি ফ্যান দেখল। ৩য় ঘরে গিয়ে সাতটি ফ্যান দেখতে পেল। এভাবে পর্যায়ক্রমে সে ঘরগুলো ঘুরতে থাকলো। 13 তম ঘরে রাইসা মোট কয়টি পাখা দেখতে পেয়েছে?

    বীজগণিত · পাটিগণিত
  6. ৬

    100 থেকে 999 এর মধ্যে (100 এবং 999 গণনার সময় গণ্য করতে হবে) কতগুলো তিন অংকবিশিষ্ট সংখ্যা রয়েছে যেন সংখ্যাগুলোর প্রত্যেকটি অংক ভিন্ন হয়? (123 এমন একটি সংখ্যা)

    কম্বিনেটরিক্স
  7. ৭

    শাকুর অদ্ভুতভাবে হাতের সাহায্যে সংখ্যা গণনা করে। সে প্রথমে বাম হাতের 4 আঙ্গুল ব্যবহার করে গণনা করে, পরবর্তীতে একইভাবে ডান হাতের 4 আঙ্গুল ব্যবহার করে। তবে এরপর সে একটি মজার কাজ করে। সে আবার ডান হাতের 5 আঙ্গুল ব্যবহার করে গণনা করে এবং পরবর্তীতে বাম হাতের 5 আঙ্গুল ব্যবহার করে গণনা করে । এরপর পুনরায় আবার শুরুর উপায়ে গণনা করে এবং এভাবেই চলতে থাকে। সে এভাবে 2021 পর্যন্ত গুনলে, ডান হাত কতবার ব্যবহার করেছে? (উল্লেখ্য প্রতিটি আঙ্গুল একক হিসেবে গণনা করে সে)

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি বাক্সে বিভিন্ন (একাধিক) রঙের একইসংখ্যক করে মোট 2023টি বল রয়েছে। জ্যোতি সেখান থেকে 1 সেকেন্ডে একটি করে বল তুলতে পারে। সেখানে কতটি ভিন্ন রঙের বল থাকলে জ্যোতি সবচেয়ে কম সময়ের মধ্যে নিশ্চিত হতে পারবে যে তার কাছে একই রঙের অন্তত দুটি বল রয়েছে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।