২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    গণিতগড়ে ব্যবহৃত মুদ্রার নাম গগো। গণিতগড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কাটানোর লক্ষ্যে গণিতগড়ের 20231 গগোর প্রয়োজন।, বিভিন্ন ব্যাক্তি বিভিন্নভাবে অনুদান প্রদান করলেন। এর মাঝে সকাল 2100 গগো, নিবিড় 1750 গগো, পায়েল 1220 গগো, পিয়াল 1750 গগো, শাকুর 1600 গগো, ফুয়াদ 1010 গগো, সাব্বির 1000 গগো, তিহাম 1600 গগো, বিন্দু 1760 গগো এবং প্রত্যয় 1000 গগো অনুদান হিসেবে দান করেন। এমন অবস্থায় মুনির হাসান বললেন, বাকি যে গগো অনুদান হিসেবে প্রয়োজন সেটি তিনি প্রদান করবেন। মুনির হাসানকে অনুদান হিসেবে কত গগো প্রদান করতে হবে?

    পাটিগণিত
  2. ২

    2023 হল এমন একটি সংখ্যা যার অংকগুলোর যোগফল একটি মৌলিক সংখ্যা। চার অংকের সবচেয়ে বড় সংখ্যাটি বের করো যার অংকগুলোর যোগফল একটি মৌলিক সংখ্যা।

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    জ্যোতি আন্তঃবিভাগ টুর্নামেন্টের প্রথম 4 রাউন্ড থেকে 201 পয়েন্ট সংগ্রহ করে। বাকি 3 ম্যাচে ন্যূনতম যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় একটি পূর্ণসংখ্যা হবে সেটি pp এবং যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় ঠিক 50 হবে সেটি qq হলে, q−pq - p এর মান কত?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    লসাগু মিটার নামক একটি যন্ত্রে 2 অংকের সবগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা ইনপুট দেওয়া আছে। এই যন্ত্রটি প্রতিবারে 2 টি করে ভিন্ন সংখ্যা নেয় এবং তাদের লসাগু আউটপুট হিসেবে দেয়। এই যন্ত্রটি সর্বনিম্ন কত আউটপুট হিসেবে দিবে?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    চিত্রে, চারটি ত্রিভুজ একত্রে নিখুঁতভাবে বর্গের ভিতর অবস্থান করতে পারে। অর্থাৎ নামাঙ্কিত শীর্ষগুলো একটি বর্গের বাহুর উপর থাকতে পারে। GF=2GF = 2 হলে, আবদ্ধ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  6. ৬

    ABCDABCD একটি বর্গ। P,RP, R এবং SS যথাক্রমে AD,ABAD, AB এবং CDCD এর মধ্যবিন্দু। △PRS\triangle PRS এর ক্ষেত্রফল 16 বর্গ একক। RSCBRSCB এর পরিসীমা বের করো।

    জ্যামিতি
  7. ৭

    সংখ্যাভাবুক শাকুর ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root নিয়ে চিন্তা করছে। কোন একটি ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root হলো একটি এক অংকের সংখ্যা যা কিনা ঐ সংখ্যার প্রতিটি অংক যোগ করে বের করা হয় যতক্ষণ না যোগফলটি একটি এক অংকের সংখ্যা হচ্ছে। যে কোন ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root কে আমরা প্রকাশ করছি DR(number)DR(number) হিসেবে। যেমন: DR(38)=DR(3+8)=DR(11)=DR(1+1)=2DR(38) = DR(3 + 8) = DR(11) = DR(1 + 1) = 2 ; অর্থাৎ 2 , 11 কিংবা 38 এই সংখ্যাগুলোর Digital Root হলো 2.

    শাকুর বের করতে চাচ্ছে যে 2023 এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা আছে যাদের Digital Root হলো 7?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  8. ৮

    একটি 45 ভুজের সবগুলো কর্ণ আকা হলো। একটি পিঁপড়া ঐ বহুভুজের একটি শীর্ষ থেকে বাহু বরাবর হাটা শুরু করলো। পিঁপড়াটি কোনো শীর্ষতে যাওয়া মাত্র ঐ শীর্ষের সাথে যুক্ত কর্ণগুলো গায়েব হয়ে যায়। পিঁপড়াটি 25 টি শীর্ষ অতিক্রম করার পর বহুভুজটিতে কতটি কর্ণ থাকবে ?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।