২০২৩
১৩২টি প্রশ্ন
আঞ্চলিক · কক্সবাজার
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
দুই অংকের কোন ধনাত্মক পূর্ণসংখ্যার অংকগুলোর গুণফল 1?
সংখ্যাতত্ত্ব - ২
দুটি সংখ্যার লসাগু 2022। একটি সংখ্যা 337 হলে অপর সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?
সংখ্যাতত্ত্ব - ৩
একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 4। বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন রম্বসের পরিসীমা কত হবে?
জ্যামিতি - ৪
যদি কোনো সংখ্যার উৎপাদকগুলোর যোগফল সেই সংখ্যা থেকে 1 বেশি হয়, তাহলে তাকে নিখুঁত সংখ্যা বলে। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, 11 থেকে 130 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি নিখুঁত সংখ্যা রয়েছে?
সংখ্যাতত্ত্ব - ৫
ইকড়ি, হালুম আর শিকু কিছু বল কিনলো। তারা বলগুলো এমনভাবে ভাগ করলো যেখানে –
- হালুমের কাছে শিকুর চাইতে 6 টি বল বেশি আছে;
- শিকুর কাছে ইকড়ির চাইতে 16 টি বল বেশি আছে;
- ইকড়ির কাছে হালুমের চাইতে দ্বিগুণ বল আছে;
তারা কতগুলো বল কিনেছিলো?
পাটিগণিত · বীজগণিত - ৬
এখানে একক এবং একটি বর্গ। বৃত্তটির ক্ষেত্রফল 5। বৃত্ত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কত?
জ্যামিতি - ৭
অনিন্দ্য এক সকালে তার বন্ধুদের জন্য কিছু ফল সংগ্রহ করতে বের হলো। তার সংগ্রহ করা ফল সে কিছু বন্ধুদের মাঝে সমানভাবে বন্টন করতে চায় এমন শর্তে যে প্রত্যেক বন্ধুর প্রাপ্ত ফল সংখ্যা এবং যতজন বন্ধুদের মাঝে ফল বিতরণ করা হচ্ছে সেই সংখ্যা দুটি পরস্পর সমান হয়। অনিন্দ্যর সংগ্রহকৃত ফলসংখ্যা 100 এর বেশি নয়। অনিন্দ্য মোট কতটি ভিন্ন উপায়ে ফলগুলি সংগ্রহ করতে পারবে?
সংখ্যাতত্ত্ব - ৮
তিন অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য?
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।