২০২৩

১৪১টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · কক্সবাজার

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুই অংকের কোন ধনাত্মক পূর্ণসংখ্যার অংকগুলোর গুণফল 81?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    দুই অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর গড় একটি মৌলিক সংখ্যা? যেমন, 51 এর অংকগুলোর গড় 3, যা একটি মৌলিক সংখ্যা।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    তামিম এমন একটি অনুক্রম লিখলো যেখানে ঊর্ধ্বক্রমে এমন সব ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যেগুলোর উৎপাদক সংখ্যা ঠিক 4 টি। তার লেখা অনুক্রমের 10তম পদটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ABFEABFE একটি সামন্তরিক এবং BCDFBCDF একটি রম্বস। BCDFBCDF এর পরিসীমা 20, ABCDEABCDE এর ক্ষেত্রফল 50, AM=4AM = 4 এবং FN=245FN = \frac{24}{5} । △DEF\triangle DEF এর ক্ষেত্রফল বের করো।

    জ্যামিতি
  5. ৫

    মিরাজের কাছে 16 ক্ষেত্রফলবিশিষ্ট বড় বর্গক্ষেত্র আছে। সে চায় বর্গক্ষেত্রটি কিছু ছোট বর্গক্ষেত্র দিয়ে পূরণ করতে। ছোট বর্গক্ষেত্রগুলোর মোট ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সে কতভাবে সেটা করতে পারবে? (এখানে, ছোট বর্গক্ষেত্রগুলো কিভাবে বা কি ক্রমে সাজানো আছে সেটা বিবেচ্য নয়)

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  6. ৬

    f(x)f(x) এমন একটি ফাংশন যেন, (x−5)f(x)+2f(1x)=5(x - 5)f(x) + 2f\left(\frac{1}{x}\right) = 5 ।

    f(7)=abf(7) = \frac{a}{b}, যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় কর।

    বীজগণিত
  7. ৭

    কামাল একটি নিশানা লক্ষ্য করে গুলি করছে। 14 টি ভিন্ন নিশানা বরাবর গুলি করার পর দেখলো গুলির চিহ্নগুলো দ্বারা একটি ডিম্বাকৃতি তৈরি হয়েছে। সবগুলো নিশানা একটা থেকে আরেকটা ভিন্ন। গুলির চিহ্নগুলো যোগ করে কয়টি বহুভুজ গঠন করা যাবে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  8. ৮

    202262022\sqrt{6} একক বাহুবিশিষ্ট একটি সুষম ফাঁপা চতস্তলকের ভেতর সর্বোচ্চ কত একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক স্থাপন করা যাবে?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১২টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।