২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · বগুড়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    মাজেদুরের বই এর পরিমাণ সুমাইয়া ও ইফাজের মোট বই এর পরিমাণের 8 গুণের থেকে 56 বেশি। আবার সুমাইয়ার বই এর পরিমাণ ইফাজের চেয়ে 3 গুণের থেকে 2 কম। মাজেদুরের বই এর পরিমাণ 2008 হলে ইফাজের বই এর পরিমাণ কত?

    পাটিগণিত · বীজগণিত
  2. ২

    30 ডিসেম্বর 2022 দুপুর 12 টা এর 2023 মিনিট পরে তারিখ ও সময় কত হবে?

    পাটিগণিত
  3. ৩

    1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \dots + 89 + 90 = ?

    পাটিগণিত · বীজগণিত
  4. ৪

    দুইটি সংখ্যা যোগ করলে যোগফলের মান বেড়ে যায়। এমন কোন সংখ্যা বা সংখ্যাগুলো যোগ করলে যোগফলের মান স্থির থাকবে?

    পাটিগণিত
  5. ৫

    অনিন্দ্য এক সকালে তার বন্ধুদের জন্য কিছু ফল সংগ্রহ করতে বের হলো। তার সংগ্রহ করা ফল সে কিছু বন্ধুদের মাঝে সমানভাবে বন্টন করতে চায় এমন শর্তে যে প্রত্যেক বন্ধুর প্রাপ্ত ফল সংখ্যা এবং যতজন বন্ধুদের মাঝে ফল বিতরণ করা হচ্ছে সেই সংখ্যা দুটি পরস্পর সমান হয়। অনিন্দ্যর সংগ্রহকৃত ফলসংখ্যা 100 এর বেশি নয়। অনিন্দ্য মোট কতটি ভিন্ন উপায়ে ফলগুলি সংগ্রহ করতে পারবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  6. ৬

    স্বরূপের কাছে কিছুসংখ্যক কমলা ছিল। স্বরূপ তার বন্ধু প্রমি ও সৌধর সাথে কমলাগুলো সমানভাবে ভাগ করে নিতে গিয়ে দেখল একটি কমলা বেচে যায়। স্বরূপ তখন একটি কমলা বাদে বাকিগুলো তিনজনের মধ্যে ভাগ করল। বাড়ি ফিরে স্বরূপ তার ভাগের অর্ধেক কমলা তার মাকে দিল, আর বাকি অর্ধেক নিজের জন্য রাখল, আর একটি অবশিষ্ট কমলা ফেলে দিল। অবশেষে সে কমলা খেতে যাবে ঠিক এমন সময়েই তার দুই ছোট ভাই দিব্য ও কাব্য এসে কমলার জন্য কান্না করতে লাগল। বাধ্য হয়ে স্বরূপ নিজের জন্য মাত্র দুটি রেখে বাকি কমলাগুলো দিব্য ও কাব্যর মধ্যে ভাগ করে দিল। স্বরূপের কাছে শুরুতে সর্বনিম্ন কয়টা কমলা ছিল?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংক ব্যবহৃত হয়েছে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  8. ৮

    চার অংকের এমন কতগুলো সংখ্যা বানানো যায় যারা কেবল বিজোড় অংক দিয়ে গঠিত?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।