২০১৯

১৬৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১১টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    1000!1000! কে 4a4^a দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। aa এর সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    মঙ্গল গ্রহে এক প্রজাতির 2 টি জীবাণু রেখে আসা হল, প্রতি 20 দিনে যাদের সংখ্যা দ্বিগুণ হয়। সেখানে 8 মাস পর পর প্রাকৃতিক দুর্যোগ আসে, যাতে জীবাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায়। 6 বছর পর জীবাণুর সংখ্যা কত হবে? ধরে নেও এক মাসে 30 দিন। 12 মাসে এক বছর।

    পাটিগণিত
  3. ৩

    পাশের চিত্রে কতগুলো ডমিনো দেওয়া আছে। একটি ডমিনো সেটে সাধারণত 0 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো থাকতে পারে। প্রতিটি ডমিনোতে দুইটি সংখ্যা থাকে। 0 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, এমন একটি সেটে মোট 28 টি ডমিনো থাকা সম্ভব। এরকম একটি সেটে মোট কতগুলো ডমিনো থাকতে পারে, যেখানে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা থাকা সম্ভব?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 2022. সংখ্যা দুইটির ল.সা.গু তাদের গ.সা.গু এর 2018 গুণ। সংখ্যাদুটির ল.সা.গু কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    S=22+33+44+⋯+20192019S = 22 + 33 + 44 + \dots + 20192019 SS কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত ?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    ধরে নাও একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এখন শীর্ষ AA থেকে BCBC এর উপর যে লম্ব অঙ্কন করা হল। লম্বটি ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের kk গুণ হলে, kk-কে যদি x/yx/y আকারে লেখা যায় তবে x+yx+y এর মান কত?

    জ্যামিতি
  7. ৭

    একজন ছাত্রকে ইংরেজি বর্ণমালা গুলো লিখতে বলায় সে aAabBbCcDdDeEe..............zZzaAabBb..... এভাবে লিখা শুরু করলো, অর্থাৎ প্রথমে Small letter তারপরে Capital letter, আবার Small letter লিখতে লিখতে z দিয়ে শেষ হবার পরে আবার a থেকে শুরু করে। এমন করে লিখতে থাকলে 2019 তম বর্ণটি কি হবে এবং সেটি Capital letter নাকি Small letter হবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    জনাব কায়কোবাদ তাঁর ছাত্র তুষারকে 1 থেকে 2019 পর্যন্ত লিখতে বলায় সে পাশাপাশি ধারাবাহিকভাবে 123456...........20182019 এভাবে লিখলো। এখন তিনি তুষারকে প্রশ্ন করলেন , তোমার লেখা সংখ্যাটিতে “0” অংকটি কয়বার আছে , তুষার কতো উত্তর দিয়েছিল ?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    2019 সংখ্যাটির যেকোনো অঙ্ক যেকোনো সংখ্যকবার ব্যবহার করে 2019 এর চেয়ে ছোট কতটি স্বাভাবিক সংখ্যা গঠন করা যাবে?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 16 বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যদি a,b,c,da, b, c, d হয়, তাহলে রঙ করা অংশের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১২টি কেন্দ্রে ৬টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।