২০১৯
১৫৩টি প্রশ্ন
আঞ্চলিক · বরিশাল
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
বীজগণিত · পাটিগণিত
- ২
কোনো সামান্তরিকের ক্ষেত্রফল 2020 বর্গএকক। ইহার দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণসংখ্যা হলে পরিসীমার সর্বনিম্ন মান কত?
জ্যামিতি · সংখ্যাতত্ত্ব - ৩
ধরো গণিত অলিম্পিয়াডে নাম্বার থিওরি,আলজেবরা,কম্বিনেটরিক্স ও জ্যামিতি থেকে মোট 10টি প্রশ্ন করা হয়। প্রতি গ্রুপ থেকে অন্তত 2টি ও সর্বোচ্চ 3টি প্রশ্ন নিয়ে কতভাবে প্রশ্ন বানানো সম্ভব?
কম্বিনেটরিক্স - ৪
প্রথম 10 টি মৌলিক সংখ্যার গড় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কতটি?
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত - ৫
2019 এর চেয়ে ছোটো এমন কতগুলি স্বাভাবিক বর্গ সংখ্যা আছে, যেনো তারা 14 দিয়ে ভাগ যায়?
সংখ্যাতত্ত্ব - ৬
কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত ?
সংখ্যাতত্ত্ব - ৭
পাশের চিত্রে কতগুলো ডমিনো দেওয়া আছে। একটি ডমিনো সেটে সাধারণত 0 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো থাকতে পারে। প্রতিটি ডমিনোতে দুইটি সংখ্যা থাকে। 0 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, এমন একটি সেটে মোট 28 টি ডমিনো থাকা সম্ভব। এরকম একটি সেটে মোট কতগুলো ডমিনো থাকতে পারে, যেখানে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা থাকা সম্ভব?
কম্বিনেটরিক্স - ৮
গণিত অলিম্পিয়াডের ভলান্টিয়ার দুই ধরণের হয়। তা হল মুভার্স এবং একাডেমিক টিম মেম্বার। একবার ঢাকার আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের মুভার্স ও একাডেমিক টিম মেম্বারদের থাকার ব্যবস্থা করতে গিয়ে এমন এক দালানের খোঁজ পাওয়া গেলো যে, দালানের 1 তলায় রুম আছে 2টি , 2 তলায় 6টি , 3 তলায় আছে 12টি ,4 তলায় আছে 20টি,............,9 তলায় আছে 90টি , 10 তলায় আছে 110 টি রুম। যদি মুনির হাসান প্রতি রুমে একজন মুভার্স ও একজন একাডেমিক টিম মেম্বারের থাকার ব্যবস্থা করতে পারেন, তাহলে, ঢাকার আঞ্চলিক অলিম্পিয়াডের জন্য কতজন মুভার্স ও একাডেমিক টিম মেম্বার রয়েছেন?
বীজগণিত · পাটিগণিত - ৯
একজন ছাত্রকে ইংরেজি বর্ণমালা গুলো লিখতে বলায় সে aAabBbcCcdDdeEe................zZzaAabBb..... এভাবে লিখা শুরু করলো, অর্থাৎ প্রথমে Small letter তারপরে Capital letter,আবার Small letter লিখতে লিখতে z দিয়ে শেষ হবার পরে আবার a থেকে শুরু করে। এমন করে লিখতে থাকলে 2019 তম বর্ণটি কি হবে এবং সেটি Capital letter নাকি Small letter হবে?
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ১০
জনাব কায়কোবাদ তাঁর ছাত্র তুষারকে 1 থেকে 2019 পর্যন্ত লিখতে বলায় সে পাশাপাশি ধারাবাহিকভাবে 123456...........20182019 এভাবে লিখলো। এখন তিনি তুষারকে প্রশ্ন করলেন , তোমার লেখা সংখ্যাটিতে “0” অংকটি কয়বার আছে , তুষার কতো উত্তর দিয়েছিল ?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১২টি কেন্দ্রে ৫টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।