২০১৭
১০২টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ১৫টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · বগুড়া
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
7000 থেকে 8000এর মাঝে কোন সংখ্যাটির অংকগুলির যোগফল সবচেয়ে বেশী?
সংখ্যাতত্ত্ব - ২
চিত্রের বাইরের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 100 একক এবং প্রস্থ 50 একক। কালোকৃত অংশের ক্ষেত্রফল কত?
জ্যামিতি - ৩
2017 কে দুইটি ভিন্ন সংখ্যার গুণফল হিসেবে কতভাবে লেখা যায়?
সংখ্যাতত্ত্ব - ৪
ক, খ এর গসাগু 2, লসাগু 12। অন্যদিকে খ, গ এর গসাগু 3, লসাগু 30। ক যদি 4 হয়, গ কত ?
সংখ্যাতত্ত্ব - ৫
দুইটি পূর্ণসংখ্যার যোগফল 1971। বড় সংখ্যাটি 1000 এর চেয়ে বড় না হলে কত জোড়া সংখ্যা থাকতে পারে?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৬
2017 থেকে ছোট চার অংকের কতগুলো সংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 4?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৭
আবুল ও বাবুলকে মোট 303 টি চকলেট দেয়া হলো। প্রত্যেকের চকলেটের সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই আবার গুণ করা হলো। সেই গুণফল দুইটার যোগফলকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
সংখ্যাতত্ত্ব - ৮
কোণের পূরক কোণ এর দ্বিগুন। আবার, কোণের সম্পূরক কোন এর তিন গুন। ও এর সমষ্টিকে ন্যূনতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা একটি প্রবৃদ্ধ কোণ পাবো?
জ্যামিতি · বীজগণিত - ৯
ছবিতে দুটি ক্ষেত্র পরস্পর কিছু অংশে উপরিপাতিত হয়েছে। একটির বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল 201একক এবং ক্ষেত্রফল 201 বর্গ একক। অপরটির বাহুগুলোর যোগফল 710 একক এবং ক্ষেত্রফল 710 বর্গ একক। এদের প্রত্যেকের যে সাদা অংশ অর্থাৎ যে অংশ সাধারন নয়, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত?
জ্যামিতি · পাটিগণিত - ১০
এভাবে 21 বার গুণ করা হল। গুণফলটিকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
সংখ্যাতত্ত্ব
১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।