২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · রাঙামাটি

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল লাল গোলাপ, সকাল বলল সাদা জবা, সাকিব বলল কালো গোলাপ। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?

    যুক্তি
  2. ২

    50 হতে 150 পর্যন্ত কতটি পূর্ণসংখ্যার বিজোড় সংখ্যক উৎপাদক আছে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    1 হতে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেকোনো 2 টি করে সংখ্যা নিতে হবে যেন প্রথমটি অপেক্ষা দ্বিতীয়টি বড় হয় এবং এদের যোগফল 2 দ্বারা বিভাজ্য হয়। কতভাবে নেওয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    তিনটি বলের মধ্যে দুইটি করে নিয়ে সম্ভাব্য সকল উপায়ে তাদের ওজন মাপা হল। প্রতি জোড়া বল এর ওজন 20 কেজি, 27 কেজি এবং 33 কেজি। সবচেয়ে হালকা বলটির ওজন কত?

    বীজগণিত · পাটিগণিত
  5. ৫

    যদি aa ও bb যেকোনো বাস্তব সংখ্যার জন্য f(x)=a+bxf(x) = a+bx এবং f(f(f(x)))=27x+52f(f(f(x))) = 27x + 52 হয়, তবে a−b=?a - b = ?

    বীজগণিত
  6. ৬

    11টি বৃত্তের প্রতিটি সমান আকৃতির। যে কোন দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করে কিন্তু কোন বৃত্তই অপর একটি বৃত্তের উপর পুরোপুরি থাকেনা। 11টি বৃত্তের সর্বাধিক কতগুলো ছেদ বিন্দু থাকতে পারে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  7. ৭

    ABCDABCD সামান্তরিক এর ক্ষেত্রফল 80। যদি PP এবং RR যথাক্রমে ADAD এবং CDCD এর মধ্যবিন্দু হয় তবে ACRPACRP এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  8. ৮

    ABCDABCD একটি 8 একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র যার BCBC বাহু OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তের স্পর্শক এবং ADAD বাহু ওই বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা। OO এর যেপাশে BCBC আছে তার বিপরীত পাশে ADAD অবস্থিত। বৃত্তটির পরিসীমা aπa\pi আকারে লিখা যায়। a=?a=?

    জ্যামিতি
  9. ৯

    চারটি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যা a,b,c,da,b,c,d এর জন্য 3a+3b+5c−d=03a+3b+5c-d = 0 এবং 2a+2b+9c−d=02a+2b+9c-d = 0 । dd সংখ্যাটি 175 এবং 200 এর মাঝে অবস্থিত হলে a+b+ca+b+c এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  10. ১০

    দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করে এবং বড় বৃত্তটির ব্যাসার্ধ 8 একক। বড় বৃত্তের কেন্দ্র ছোট বৃত্তের পরিধির ওপর অবস্থিত। বড় বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু AA হতে ছোট বৃত্তে অঙ্কিত স্পর্শক বড় বৃত্তটিকে BB বিন্দুতে ছেদ করে। ABAB এর দৈর্ঘ ab2\frac{a}{b}\sqrt{2} একক(যেখানে aa ও bb সহমৌলিক সংখ্যা) হলে a+b=?a + b = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো