২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি বর্গ ক্ষেত্রের উপর প্রতি বাহু উপর 10টি করে বিন্দু আছে। বর্গ ক্ষেত্রের উপর সর্বনিন্ম কতগুলো বিন্দু আছে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  2. ২

    10 মগ পানি দিয়ে একটি বালতি পূর্ণ করা যায়। 2 বালতি পানি দিয়ে একটি ড্রাম পূর্ণ করা যায়। একটি চৌবাচ্চা পানি দিয়ে পূর্ণ করতে 2000 মগ পানি লাগে। চৌবাচ্চার পানি দিয়ে কতগুলো ড্রাম পূর্ণ করা যাবে?

    পাটিগণিত
  3. ৩

    একটি মৌলিক সংখ্যার সাথে 9 গুন করলে যে সংখ্যা পাওয়া যায় তা 21 দ্বারা বিভাজ্য হয় । মৌলিক সংখ্যাটি কত ?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    নন্টে ও ফন্টের বয়সের যোগফল 25 । নাট ও বল্টুর বয়সের যোগফল 40 . যদি নাট নন্টে অপেক্ষা কমপক্ষে 2 বছরের বড় হয় তাহলে বল্টু ফন্টে অপেক্ষা কমপক্ষে কত বছরের বড় ?

    বীজগণিত · পাটিগণিত
  5. ৫

    পল্টুর বাবা তার জন্য কিছু চকলেট কিনল । পল্টু প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগে ভাগ করে। এক ভাগ সে খেয়ে ফেলে এবং অন্যভাগ সে পরবর্তী দিনের জন্য রেখে দেয় । 6 দিন পরে পল্টুর চকলেট শেষ হয়ে যায়।তার বাবা তার জন্য কতগুলো চকলেট কিনেছিল ?

    পাটিগণিত · যুক্তি
  6. ৬

    70 অপেক্ষা বড় 15 টি সংখ্যার গড় 85. এদের মধ্যে 14 টি সংখ্যা 85 অপেক্ষা বড় হলে অবশিষ্ট সংখ্যাটি কত?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    চিত্রের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 একক হলে কাল অংশটুকুর ক্ষেত্রফল কত ?

    জ্যামিতি
  8. ৮

    সংখ্যাগুরু কে কোন সংখ্যা বললে সে তার অঙ্কগুলোর যোগফল কাগজে লিখে ফেলে ।যেমন তাকে 15 বললে সে কাগজে 1+5=61+5=6 লিখে । তোমার বন্ধু সংখ্যা গুরুকে 5 অঙ্কের কোন সংখ্যা বলায় সে কাগজে 1 লিখল । তোমার বন্ধু সংখ্যা গুরুকে যে সংখ্যাটি বলেছিল সেটি কত ?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    .একটি 3 অঙ্কের সংখ্যার অংকগুলোর গুণফল ও তিন অঙ্কের সংখ্যা । এরকম সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বের কর।

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    সর্বাধিক কত গুলো ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু 6 হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো