২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ফরিদপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    মুগ্ধের বয়স যখন 2 বছর তখন তার বয়স, তার ছোট ভাই স্নিগ্ধের দ্বিগুণ। 20 বছর পর মুগ্ধ ও স্নিগ্ধের বয়সের পার্থক্য কত হবে?

    পাটিগণিত
  2. ২

    40 টি সংখ্যার গড় 30। এর মধ্যে 20টি সংখ্যার গড় 50। বাকি 20 সংখ্যার গড় কত?

    পাটিগণিত
  3. ৩

    একটি ঘরে 40 জন মানুষ ছিল যাদের মধ্যে 60%60\% হল পুরুষ। যদি আর কোন পুরুষ ঘরে প্রবেশ না করে অথবা ঘর থেকে বের না হয় তবে কত জন মহিলা ঘরে প্রবেশ করলে মোট 40%40\% পুরুষ ঘরে থাকবে ?

    পাটিগণিত
  4. ৪

    (15+24),(18+510),(1326+24),(2550+28)(\frac{1}{5} + \frac{2}{4}), (\frac{1}{8} + \frac{5}{10}), (\frac{13}{26} + \frac{2}{4}), (\frac{25}{50} + \frac{2}{8}) এদের মধ্যে কোনটির যোগফল সবচেয়ে বড় হবে?

    পাটিগণিত
  5. ৫

    যদি kk সংখ্যক ক্যান্ডি সাত জন লোকের মধ্যে এমন ভাবে বিতরন করা হল যেন সবাই সমান সংখ্যক ক্যান্ডি পায় এবং প্রত্যেকেই সর্বাধিক যত গুলো ক্যান্ডি পাওয়া সম্ভব ততগুলো পায় তাহলে 4 টি ক্যান্ডি অতিরিক্ত থাকে। যদি একই ভাবে 4k4k সংখ্যক ক্যান্ডি তাদের মধ্যে বিতরন করা হয় তবে কতগুলো ক্যান্ডি অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    সাতটি ক্রমিক সংখ্যার যোগফল 70। এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

    পাটিগণিত · বীজগণিত
  7. ৭

    একটি আয়তক্ষেত্রকে অনুভূমিক ভাবে সমান দুই ভাগে ভাগ করা হল। নিচের অংশকে আবার সমান তিন ভাগে ভাগ করা হল এবং উপরের অংশকে সমান পাঁচ ভাগে ভাগ করা হল। কাল অংশের ক্ষেত্রফল 11 হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি · পাটিগণিত
  8. ৮

    একটি আয়তক্ষেত্রকে চারটি ছোট আয়তক্ষেত্রে ভাগ করা হল যা A,B,CA, B, C এবং DD দ্বারা দেখান হয়েছে। A,B,CA, B, C আয়তক্ষেত্রগুলোর পরিসীমা যথাক্রমে 4, 7 এবং 9 হলে আয়তক্ষেত্র DD এর পরিসীমা কত?

    জ্যামিতি
  9. ৯

    চিত্রে বৃত্তগুলোর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমন ভাবে বসানো হল যেন একই সরলরেখায় থাকা সংখ্যগুলোর যোগফল 18 হয়। চিত্রে 6 এবং 1 বসানো আছে। xx দ্বারা নির্দেশিত সংখ্যাটি কত?

    যুক্তি · পাটিগণিত
  10. ১০

    Sohag(S), Chamok(C) এবং Kamrul(K) তিন ভাই যাদের বয়স ভিন্ন।

    নিচের যে কোন একটি বিবৃতি সত্য হলে, (a) Chamok(C) সব থেকে ছোট নয় , (b) Kamrul(K) সব থেকে বড়, (c) Sohag(S) সব থেকে বড় নয় তাদেরকে ছোট থেকে বড় অনুসারে সাজাও।

    যুক্তি
১ নম্বর থেকে শুরু করো