২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি গোল টেবিলে আটজন লোক সমান দূরত্বে বসে আছে। যেকোন একজন থেকে গোনা শুরু করলে ঠিক তার উলটো দিকের লোকটা কত নম্বর লোক হবে?

    যুক্তি
  2. ২

    পাশের চিত্রে ∠ABD=3∠CBD\angle ABD = 3\angle CBD, ∠CBD\angle CBD এর মান কত?

    জ্যামিতি
  3. ৩

    দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাদুটির গুণফল 101 থেকে 130 এর মাঝে অবস্থিত। সংখ্যাদুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    সুদীপ্তের খেলা প্রথম 150 টি ম্যাচে রানের গড় 20। এর পরের কতটি ম্যাচে শূন্য রানে আউট হলে তার রানের গড় 10 এ নেমে আসবে?

    পাটিগণিত
  5. ৫

    চার অংকের একটি সংখ্যার সবগুলো অংক একই। এটার সবচেয়ে বড় মৌলিক উৎপাদকটি কত?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    চৌদ্দ তারিখ রাত বারোটায় রুপন্তী একটি মজার বাক্সে কিছু চকলেট রেখে দিলো। প্রতি দিন সন্ধ্যা ছয়টায় সে সেখান থেকে 5টি করে চকলেট খায়। রাত বারোটা বাজলেই বাক্সে থাকা চকলেটের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। চার দিন পরে যখন রাত বারোটা বাজলো রুপন্তী দেখলো বাক্সে 26 টি চকলেট রয়েছে। সে বাক্সে কতগুলো চকলেট রেখেছিলো?

    পাটিগণিত · বীজগণিত
  7. ৭

    একটি ঘরে 2012 জন মানুষ আছে। তাদের জন্মদিন যেদিনই হোক না কেন, সবক্ষেত্রেই ঘরে কিছু মানুষ পাওয়া যাবে যাদের জন্মতারিখ এক। সর্বোচ্চ কতজন এমন মানুষ পাওয়া যেতে পারে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    পাশের চিত্রে ∠AFB\angle AFB এর মান 90∘90^\circ। ত্রিভুজ ABFABF এবং ACFACF এর পরিসীমা সমান। AB+AC=10AB + AC = 10 হলে BF−FCBF - FC এর মান কত?

    জ্যামিতি · বীজগণিত
  9. ৯

    কচ্ছপের তুলনায় খরগোশ 5 গুণ দ্রুত দৌড়ায়। একটি 40 মাইল দৌড় প্রতিযোগীতার জন্য তারা নির্দিষ্ট একটি জায়গা থেকে একই সময়ে দৌড়ানো শুরু করে। কিছুক্ষণ পর কচ্ছপটি দেখে খরগোশটি 24 মাইল সামনে। খরগোশটি শেষসীমা থেকে কতদূরে সেই মূহুর্তে?

    পাটিগণিত
  10. ১০

    ছবির বর্গটি একটু জাদুর বর্গ। এক সারিতে, কলামে বা কর্ণ বরাবর বসানো সংখ্যাগুলোর যোগফল সমান। জাদুর বর্গটিতে বসানো সকল সংখ্যার যোগফল নির্ণয় কর।

    পাটিগণিত · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।