২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · যশোর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি রাস্তায় শুধু রিক্সা আর গাড়ি চলে। ঐ রাস্তায় থাকা যানবাহনগুলোর মোট চাকার সংখ্যা 17। সেখানে কতগুলো রিক্সা আছে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  2. ২

    দশটি সংখ্যার গড় 121, এগারতম সংখ্যাটা 11 হলে ঐ এগারটি সংখ্যার গড় কত?

    পাটিগণিত
  3. ৩

    একটি 15 লিটারের পাত্রের এক তৃতীয়াংশ দুধ দিয়ে পূর্ণ করা আছে। অপর আরেকটি পাত্রের ছয় ভাগের পাঁচ ভাগ দুধ দিয়ে পূর্ণ করা আছে। প্রথম পাত্রের দুধটুকু দ্বিতীয় পাত্রে ঢেলে দিলে সেটা পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় পাত্রের আয়তন কত লিটার?

    পাটিগণিত
  4. ৪

    তোমাকে সাত অঙ্কের একটি জোড় সংখ্যা দেওয়া হল । সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    এ মাসের প্রথম দিন থেকেই পল্টু একটি বাক্সে প্রতিদিন 2 টাকার একটি করে কয়েন জমানো শুরু করেছে। বাক্সটির বৈশিষ্ট্য হলো- এর ভেতরে যদি পঞ্চাশ টাকা বা তার বেশি থাকে তাহলে একটি লাল বাতি জ্বলে থাকবে। নয় তারিখে পল্টুর বাবা পল্টুকে না জানিয়ে 2 টাকার 5টি অতিরিক্ত কয়েন ঐ বাক্সে ফেলে আসেন। এদিকে পল্টু আবার মাসের বারো এবং পনেরো তারিখে কয়েন ফেলতে ভুলে যায়। কত তারিখে কয়েন ফেলার পর বাক্সটির লালবাতি জ্বলে উঠবে?

    পাটিগণিত
  6. ৬

    একটি গোল টেবিলকে ঘিরে 40 জন লোক বসে আছে। প্রত্যেকেই দেখলো যে তার দুই পাশে থাকা দুজন লোকের মাঝে একজনের জামার রং তার জামার রঙের সাথে মিলে যায়, কিন্তু অন্যজনের জামার রঙ ভিন্ন। ঐ টেবিলে কতগুলো ভিন্ন ভিন্ন রঙের জামা পড়া লোক বসেছিল?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  7. ৭

    পাশের ছবিতে zz কোণটি xx এবং yy কোণের যোগফলের সমান। zz কোণটির মান কত?

    জ্যামিতি
  8. ৮

    পাশের ছবিতে ABCABC ত্রিভুজের ক্ষেত্রফল ABDABD ত্রিভুজের ক্ষেত্রফলের চারগুণ। ADAD হলো ত্রিভুজটির উচ্চতা। BD=3BD = 3 হলে, CD=?CD = ?

    জ্যামিতি
  9. ৯

    1,10,11,100,101…1, 10, 11, 100, 101 \dots এই ধারায় পরের সংখ্যাটি কত হবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  10. ১০

    একটি তিন অঙ্কের সংখ্যাকে 1001 দিয়ে গুণ করলে গুণফল যে কোন তিনটি মৌলিক দ্বারা অবশ্যই বিভাজ্য হবে তাদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।