২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · কুমিল্লা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি বাক্সে 2012টি চিরকুট আছে। প্রতিটি চিরকুটে একটি সংখ্যা লেখা রয়েছে। যেকোন দুটি চিরকুটে লেখা সংখ্যা দুটির যোগফল 34। ঐ বাক্সে থাকা সবচেয়ে বড় সংখ্যাটি কত?

    বীজগণিত · যুক্তি
  2. ২

    দুটি ক্রমিক সংখ্যার লসাগু তাদের মধ্যে যেটি বড় তার সমান। সংখ্যাদুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    দুই অংকবিশিষ্ট কোন ক্ষুদ্রতম জোড় সংখ্যার সবগুলো অংকই মৌলিক?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    পাশের চিত্র ABCDABCD একটি রম্বস এবং ABCABC ত্রিভুজটি সমবাহু। ত্রিভুজ ACDACD এর পরিসীমা 30 হলে ABCDABCD এর পরিসীমা কত হবে?

    জ্যামিতি
  5. ৫

    1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কতগুলো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    চিত্রে, ∠AOC=120∘\angle AOC = 120^\circ। DODO, COCO এর উপর লম্ব। COCO কে বামদিকে বাড়িয়ে দিলে সেটা ∠AOB\angle AOB কে সমান দুই ভাগে ভাগ করে। ∠AOD\angle AOD কোণটির মান কত?

    জ্যামিতি
  7. ৭

    2012 তলা বিশিষ্ট একটি ভবনের ছাদে কিছু বল রাখা আছে। রাচি ছাদে দাঁড়িয়ে একটি বল নিচে ফেলে দিল, এর দুই ঘন্টা পরে সে আরো দুটি বল নিচে ফেলে দিলো, এর তিন ঘন্টা পর সে আরো তিনটি বল নিচে ফেলে দিলো। এভাবে চলতে থাকলে কত ঘন্টা পরে সে মোট 120টি বল নিচে ফেলতে পারবে?

    পাটিগণিত · বীজগণিত
  8. ৮

    চিত্রে, ABFEABFE একটি আয়তক্ষেত্র এবং এর ক্ষেত্রফল EDCBEDCB এর অর্ধেক। ABEABE ত্রিভুজের ক্ষেত্রফল 12 হলে ABCDEABCDE এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  9. ৯

    শুভ ফারসিদকে একজন প্রথম দিন 1 পয়সা দেয় এবং সকালকে 1 টাকা দেয়। পরের দিনগুলোতে সে ফারসিদকে আগের দিনের পাঁচগুণ করে টাকা দিতে থাকে (দ্বিতীয় দিন 5 পয়সা, তৃতীয় দিন 25 পয়সা এভাবে)। সকালকে সে প্রতিদিন আগের দিনের চেয়ে 1 টাকা করে বেশি দেয় (দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 3 টাকা এভাবে)। কততম দিনে এসে শুভ ফারসিদকে সকালের চেয়ে বেশি টাকা দেয়?

    পাটিগণিত · বীজগণিত
  10. ১০

    ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে 2012 টি ম্যাচ অনুষ্ঠিত হয়। কোন ম্যাচ জিতলে ঐ দল 10 পয়েন্ট পায় এবং হারলে 4 পয়েন্ট কাটা যায়। খেলা ড্র করলে প্রত্যেক দল সমান পয়েন্ট পায় এবং সর্বোচ্চ 122 টি ম্যাচ ড্র হতে পারে। ব্রাজিল এর পয়েন্ট আর্জেন্টিনার পয়েন্ট থেকে 56 বেশি হলে আর্জেন্টিনা সর্বোচ্চ কতটি ম্যাচ জিততে পারবে ?

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।