২০১০

৮০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · বরিশাল

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    বুমবুম স্কাউটদের সম্মেলনে গিয়েছে। সেখানে প্রত্যেক স্কাউট অন্য সবার সাথে করমর্দন করার কথা। কেউ কেউ আবার করমর্দন করেনি। সর্বমোট করমর্দনের সংখ্যা 2 হলে সর্বনিম্ন কতগুলো করমর্দন হয়নি?

    কম্বিনেটরিক্স
  2. ২

    XX সেটটিতে 20টি অশূন্য বাস্তব সংখ্যা রয়েছে। জুবায়ের তার অলস সময়ে একটি সেট YY বানালো যার প্রতিটি উপাদান হল সেটের প্রতিটি উপাদানের বিপরীত (2 এর বিপরীত হল 12\frac{1}{2})। এরপর সে XX আর YY সেট দুটির সবগুলো সংখ্যাকে গুণ করে দিল। গুণফল কত?

    বীজগণিত
  3. ৩

    1 থেকে 150 পর্যন্ত মোট কতটি সংখ্যা 3 অথবা 4 দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  4. ৪

    চিত্রে AD=4AD = 4, AB=3AB = 3 এবং CD=9CD = 9।

    △AEC\triangle AEC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  5. ৫

    চারটা জাহাজ জানুয়ারি 2, 3008 পোর্ট ছেড়ে গেল, প্রথম জাহাজ প্রত্যেকে 3 সপ্তাহে, দ্বিতীয় জাহাজ 4 সপ্তাহে, তৃতীয় জাহাজ 8 সপ্তাহে এবং চতুর্থ জাহাজ 12 সপ্তাহ পরপর পোর্টে ফেরে। কত সপ্তাহ পর তারা আবার পোর্টে মিলিত হবে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একটা 3 মি দৈর্ঘ্যের বর্গাকৃতির পুকুরের চার কোণায় চারটি গাছ আছে এবং পুকুরে মাছ চাষ করা হয়। গাছ না কেটে পুকুরের আকার বাড়িয়ে সর্বাধিক যে বর্গাকৃতির পুকুর তৈরি করা সম্ভব তার দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  7. ৭

    আমার কাছে তিনটি হাতঘড়ি আছে। প্রথমটি 20 মিনিট ধীরে চলে, দ্বিতীয়টি নষ্ট এবং তৃতীয়টি প্রতি মিনিটে 1 সেকেন্ড করে পিছিয়ে পড়ে। আমার মাথায় ভাবনা আসল যে, এর মধ্যে থেকে এমন একটি ঘড়ি পরে বাইরে বের হব যেটা সারাদিনে সবচেয়ে বেশি সময় সঠিক সময় দেখাবে। তবে আমার কাছে ঘড়ি ঠিক করার কোন উপায় আপাতত নেই। তুমি আমাকে কোন ঘড়িটি পরতে পরামর্শ দেবে?

    যুক্তি · পাটিগণিত
  8. ৮

    অভীক, সুব্রত ও হেলাল অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে 11, 14 ও 13 মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। তিনজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?

    যুক্তি · পাটিগণিত
  9. ৯

    ∠x=60∘\angle x = 60^\circ হলে △DEF\triangle DEF এবং △ABC\triangle ABC এর পরিসীমার পার্থক্য নির্ণয় কর।

    জ্যামিতি
  10. ১০

    nn যদি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হয়, তাহলে nn এর মোট কতগুলো মৌলিক উৎপাদক আছে?

    সংখ্যাতত্ত্ব
  11. ১১

    1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু এবং 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু এর বিয়োগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  12. ১২

    1 থেকে 100 এর মধ্যে মোট কতটি সংখ্যা আছে যারা 10 এর গুণিতক কিন্তু 5 এর গুণিতক নয়?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো