২০০৪

১০টি প্রশ্ন

  1. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    7+11+15+19+…+95+997 + 11 + 15 + 19 + … + 95 + 99 ধারার যোগফল বের কর।

    পাটিগণিত · বীজগণিত
  2. ২

    ফাহমিদা লটারীতে অনেক টাকা পেয়েছে; জনকল্যাণমুলক কাজের লক্ষ্যে সে সমুদয় অর্থ ব্যাঙ্কে জমা রেখেছে যা থেকে প্রতি বছর 7.5%7.5\% অর্থ সুদ হিসাবে পাওয়া যায়। উক্ত অর্থ (সুদ) ফাহমিদা নিম্নলিখিতভাবে খরচ করে :

    দুস্থ শিশুদের পুষ্টিকর খাদ্য বাবদ 40%40\%
    দুস্থ শিশুদের শিক্ষা বাবদ 30%30\%
    দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার নিমিত্তে 20%20\%

    বাকী অর্থ দাপ্তরিক কাজে ব্যয় হয় যার পরিমান 30000.00 টাকা। ফাহমিদা লটারীতে মোট কত টাকা পেয়েছিল? কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে?

    পাটিগণিত
  3. ৩

    একটি সম্পত্তির 1/21/2 অংশ 3 ভাইয়ের মাঝে সমান ভাগে ভাগ করা হল। 1/31/3 অংশ 2 বোনের মাঝে সমান ভাগে ভাগ করে দেয়া হল। বাকী অংশের 3/43/4 অংশ মা পেল। অবশিষ্টাংশ একটি স্কুলের উন্নয়নের জন্য দান করা হল যার মূল্য হল 70000.00 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? প্রত্যেকে কত টাকার সম্পত্তি পেল?

    পাটিগণিত
  4. ৪

    60মি×40মি60\text{মি} \times 40\text{মি} একটি আয়তকার ক্ষেত্রের মাঝখানে একটি আয়তকার বাগান তৈরী করা হল যাতে বাগানের চারপাশে 1.51.5 মি প্রশস্ত রাস্তা থাকে। ঐ রাস্তার ক্ষেত্রফল কত? প্রতি মিটার দৈর্ঘের জন্য 15.00 টাকা হারে শুধুমাত্র বাগানটি বেড়া দিতে মোট কত খরচ হবে?

    জ্যামিতি · পাটিগণিত
  5. ৫

    6 সে মি দৈর্ঘ বিশিষ্ট একটি সরলরেখাংশ ABAB নাও। AA কে কেন্দ্র করে ABAB এর উভয় পার্শ্বে 4সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ আঁক; আবার BB কে কেন্দ্র করে ABAB এর উভয় পার্শ্বে 4সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ আঁক। পূর্বের বৃত্তচাপদ্বয়কে এরা PP এবং QQ বিন্দুতে ছেদ করল; PQPQ রেখা ABAB কে OO বিন্দুতে ছেদ করে। এখন বলতে হবে

    (ক) ত্রিভুজ PABPAB এর পরিসীমা কত? (খ) PAQBPAQB চতুর্ভুজটির নাম কী এবং এর পরিসীমা কত? (খ) PAOPAO কীধরণের ত্রিভুজ?

    জ্যামিতি
  6. ৬

    বামের চিত্রটি হল একটি সুষম ষড়ভুজ যার সবহুলো বাহু সমান, সবগুলো কোণও সমান এবং প্রতিটি বাহু এর বিপরীত বাহুর সমান্তরাল। দেয়া আছে প্রতিটি বাহুর দৈর্ঘ 2 একক এবং যেকোন দুটো বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্ব 232\sqrt{3} একক। তাহলে (ক) ছয়টি কোণের যোগফল কত এবং প্রতিটি কোণের পরিমান কত? (খ) ষড়ভুজ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও: (ক) ত্রিভুজের তিনকোণের যোগফল কোন কোন ক্ষেত্রে দুই সমকোণের বেশী হতে পারে কী? (খ) একটি স্থুলকোণী ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থুলকোণ থাকতে পারে? (গ) 1, 3, 5 এবং 0 দ্বারা দুই অংকের কয়টি সংখ্যা লিখা যাবে? (ঘ) একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং একটি স্থুলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে না অসমান হবে? (ঙ) 5 টা 12 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স · পাটিগণিত
  8. ৮

    স্কেলের সাহায্যে 6 সে মি দৈর্ঘের একটি রেখাংশ ABAB লও এবং এর মধ্যবিন্দু OO চিহ্নিত কর। চাঁদার সাহায্যে OO বিন্দুতে ABAB এর উপর 4 সে মি দৈর্ঘ বিশিষ্ট ODOD লম্ব আঁক। এখন স্কেলের সাহায্যে ADAD এবং BDBD যোগ কর। স্কেল দিয়ে মেপে ADAD এবং BDBD এর দের্ঘ নির্ণয় কর। চাঁদার সাহায্যে ∠DAB\angle DAB এবং ∠DBA\angle DBA এর পরিমান নির্ণয় কর।

    জ্যামিতি
  9. ৯

    4 সে মি বাহু বিশিষ্ট এমন একটি রম্বস আঁক যার একটি কোণ 30∘30^\circ । রম্বসের বাকী কোণগুলোর পরিমান চাঁদা দিয়ে মেপে বের কর। কর্ণদ্বয় যোগ করে এদের মধ্যবর্তী চারটি কোণের পরিমান নির্ণয় কর। (অঙ্কন পদ্ধতি: চঁদার সাহায্যে একটি 30∘30^\circ কোণ আঁক এবং কম্পাস ও স্কেলের সাহায্যে রম্বসটি আঁক)

    জ্যামিতি
  10. ১০

    পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 9 যোগ করলে যোগফল 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে।

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো